Saturday, January 26, 2019

ত্বকের কিছু সমস্যা ও তার ঘরোয়া প্রতিকার

আমরা ত্বক নিয়ে সবাই অনেক বেশি চিন্তা করি। যতোটা না অন্যান্য বিষয় নিয়ে তার থেকেও বেশি ত্বক নিয়ে করি। কারন আমরা সবাই সৌন্দর্য্যের পূজারী। কেউ দেখতে একটু ভালো হলেই সবাই তার প্রতি আকৃষ্ট হয়। মুখে যদি কালচে দাগ,মেছতা ও ব্রণের দেখা মেলে তাহলে তো সবার রাতের ঘুমই উড়ে যায়। তাই আজকাল সবাই সুন্দর হওয়ার জন্য কতো কিছুই না করে। দেশী-বিদেশী ব্র্যান্ডের নানা রকম ক্রিম ফেসওয়াশ ব্যবহার করে। কিন্তু সেই সৌন্দর্য্য সীমিত সময়ের জন্য। এসব ব্র্যান্ডের ক্রিম কসমেটিকস কিনে টাকা নষ্ট হয় ঠিকই কিন্তু কাজের কাজ কিছুই হয় না। হলেও শুধু নির্দিষ্ট সময়ের জন্য। এমনকি অনেকের ত্বকে এসব নামি দামি ক্রিম শুডও করে না। তবে চিন্তা করার কিছু নেই। আজ আমরা আপনাদের সাথে ত্বকের কিছু সমস্যা ও তার ঘরোয়া কিছু প্রতিকার নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেগুলো কি-

ত্বকের কিছু সমস্যা ও তার ঘরোয়া প্রতিকার
ত্বকের কিছু সমস্যা ও তার ঘরোয়া প্রতিকার

## ত্বকের সমস্যা ও তার কারন :

  • ব্রণ - ব্রণের প্রধান কারন হলো ধুলা-বালি। যা ত্বকের লোমকুপকে বন্ধ করে দেয়। আর যার ফলে ব্রণ হয়। তাছাড়া আরও একটি কারন হচ্ছে অনেক বেশি মাত্রায় ফাস্ট ফুড খাওয়া।
  • মেছতা - মেছতা হচ্ছে একধরনের হরমোনাল প্রবলেম। প্রতিদিন অনেক সময় গ্যাসের চুলার কাছাকাছি থাকলে এই সমস্যাটি হয়। তাছাড়া এটি প্রেগনেন্সির কারনে এবং জন্মনিয়ন্ত্রক ওষুধের কারন হয়ে থাকে। এটি গরমে বাড়ে এবং ঠান্ডায় অনেক কমে থাকে।
  • তৈলাক্ত ভাব - অনেকেরই ত্বক তৈলাক্ত। গরমের দিনে এই সমস্যা বেশি হয় এবং রোদে বেশি সময় থাকলে ত্বকে তৈলাক্ত ভাব চলে আসে।
  • কালো দাগ - মুখে কালো দাগের প্রধান কারন হচ্ছে ঘুমের স্বল্পতা। রোদের আলোতে বেশি সময় থাকা। এমনকি অতিরিক্ত চিন্তা করলে মুখে বা চোখের নিচে কালো দাগ পড়ে যায়।

 

## ত্বকের বিভিন্ন সমস্যা দূর করার জন্য কিছু উপায় -

ব্রণের সমস্যা দূর করার জন্য ফেস প্যাক :

উপকরণ -

  1. কলা
  2. মধু
  3. লেবুর রস

পদ্ধতি-

  • প্রথমে আপনার ব্যবহার করা ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিন।
  • তারপর একটা পাকা কলার পেস্ট বানিয়ে তাতে ১চা চামচ মধু এবং ১চা চামচের ৪ ভাগের ১ভাগ লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করুন।
  • এরপর আলতো ভাবে মুখে লাগান।শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।
এতে আপনার স্ক্রিন সফট আর গ্লোয়িং হবে। এটি সপ্তাহে একবার করে ব্যবহার করুন। আর কিছু দিন পরেই আপনি এর ফলাফল দেখতে পাবেন। আপনি চায়লে প্রতিদিন সকালে পাকা কলা খেতে পারেন। এর মধ্যে রয়েছে পটাশিয়াম,ভিটামিন ই এবং সি। যা ক্রিনকে পরিষ্কার করতে এবং ব্রণের সমস্যা দূর করতে কার্যকারী।

 

মেছতা দূর করার জন্য ফেস প্যাক :

উপকরণ -

  • আলু
  • লেবুর রস
  • শসা

পদ্ধতি -

  • প্রথমে আপনার ব্যবহার করা ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিন
  • আলুর খোসা ছাড়িয়ে আলুর পেস্ট তৈরি করে তার সাথে শসা কেটে শসার রস বের নিন তার সাথে ১চা চামচ মধু,১চা চামচ লেবুর রস,১চা চামচ গোলাপ জল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন।
  • এরপর আলতো করে মুখে লাগিয়ে নিন। শুকানোর জন্য অপেক্ষা করুন।
  • পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর পর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। এভাবে মাস খানেক লাগালে মেছতার দাগ দূর হয়ে যাবে।

 

ত্বকের তৈলাক্ত ভাব দূর করার ফেস প্যাক :

উপকরণ -

  • লেবুর রস
  • মধু

পদ্ধতি-

  • প্রথমে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন।
  • এরপর ১চা চামচ লেবুর রস এবং ১চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান।
  • শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। লেবু ত্বকের তৈলাক্ত ভাব দূর করে আর মধু ত্বককে নরম করে। এভাবে কয়েকদিন ব্যবহার করলেই নিজের চোখেই পার্থক্য দেখতে পারবেন।

 

কালো দাগ দূর করার ফেস প্যাক :

উপকরণ -

  • চালের গুড়া
  • হলুদ
  • কাচা দুধ

পদ্ধতি-

  • প্রথমে আপনার মুখটা পরিষ্কার করে নিন।
  • এরপর ১চা চামচ চালের গুড়া,১চা চামচ হলুদ এবং পরিমাণ মতো কাচা দুধ মিশিয়ে স্ক্রাব তৈরি করুন।
  • এরপর আলতো করে মুখে লাগিয়ে মাসাজ করুন।শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।এভাবে কিছুদিন ব্যবহার করলেই ভালো ফলাফল পাবেন।