Thursday, May 30, 2019

শরীরের ওজন কমানোর কিছু সহজ উপায়

রোজ টিভিতে যখন অ্যাক্ট্রেসদের দেখি তখন ভাবি ইসসসস আমিও যদি এমন স্লিম হতে পারতাম। কি বন্ধুরা এমন আফসোস কখনও হয়েছে কি? যদিও আমার অযথা প্রশ্ন করাটাই বোকামি। যাই হোক সবাই স্লিম হতে চান। কিন্তু খাবার দেখলে যেন কেউ লোভ সামলাতে পারেন না। এদিকে ওজন কমিয়ে স্লিম হতে ব্যস্ত। অনেকে অনেক চেষ্টা করেও কোনো ফল পাচ্ছেন না। তাহলে বলব তাদের জন্য আমার আজকের এই আয়োজন। কিভাবে মাত্র এক মাসে ওজন কমানো যায়। চলুন তাহলে শুরু করি- 

শরীরের ওজন কমানোর কিছু সহজ উপায় - 

ওজন কমানোর উপায়

ব্যায়াম 

প্রতিদিন-ই ব্যায়াম করতে হবে না। সপ্তাহে ৪ দিন করাই যথেষ্ট। ছোটখাটো ব্যায়াম, যেগুলো কোন রকম যন্ত্রপাতি ছাড়াই করা সম্ভব-এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো করতে পারেন।

দ্রুত হাটা

দ্রুত ওজন কমানোর উপায় যদি চিন্তা করেন তবে সেক্ষেত্রে হাটার কোন বিকল্প নেই। প্রথমেই ৫ মিনিট দ্রুত হাটুন,তারপর ৩০ সেকেন্ড এর বিরতি, এই ৩০ সেকেন্ড আস্তে আস্তে হাটুন। এভাবে কয়েকবার করতে হবে। প্রথম প্রথম ২০ মিনিট করুন, তারপর আস্তে আস্তে ৫০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত করতে পারেন। এই ব্যায়ামে ১ মাসে ১৩ পাউন্ড পর্যন্ত ওজন কমতে পারে।

পুশ আপ

এই ব্যায়ামটাও আমাদের খুব পরিচিত। উপুড় হয়ে দেহের ভার হাত আর পায়ের পাতার উপর দিয়ে, একবার নীচে নামুন, আরেকবার উপরে তুলুন। এতে অভ্যস্ত হয়ে গেলে এক পা উপরে তুলে তিনবার করুন,পরবর্তী তিনবার অপর পা উপরে তুলে পুশ আপ করুন। 

বারপি ব্যায়াম

ওজন কমাতে এই ব্যায়ামটিও অনেক কার্যকরি। দুই পা একসাথে রেখে দুই হাত মাথার উপরে তুলুন। তারপর ধীরে ধীরে হাত নামিয়ে মাটিতে রাখুন, দুই হাত দুই পায়ের দুই পাশে। এবার প্রথমে বাম পা পেছনে বর্ধিত করুন, তারপর বাম পা আগের অবস্থায় এনে ডান পা পেছনে বাড়ান। তারপর আবার দাঁড়িয়ে দুই হাত মাথার উপরে তুলুন। এভাবে কয়েকবার করুন। 

খাদ্যাভ্যাস


গ্রিন টি

গ্রিন টি সম্পর্কে সবাই কম বেশি জানেন। অতিরিক্ত মেদ ঝরাতে এর কোন জুড়ি নেই। মেটাবোলিজমের হার বাড়িয়ে বাড়তি মেদ জমতেও দেয় না। 

পানি

পানির অপর নাম জীবন। সবাই শুনে থাকবেন এই কথা। পানি পান না করে তো বাচা অসম্ভব। কিন্তু পানি যে ওজন-ও কমায়,এটা হয়তো অনেকেই জানি না। এখন দিনে আপনি যতটা পানি পান করেন তার চেয়ে যদি দেড় লিটার প্রতিদিন বেশি পান করেন, তবে বছরে ১৭,৪০০ অতিরিক্ত ক্যালরি বার্ন করা সম্ভব।

স্টার্চ

এ জাতীয় খাবার এড়িয়ে চলাটাই ভালো। রিফাইন্ড ময়দা, সাদা চাল, আলু এগুলো এড়িয়ে চলুন। ব্রাউন আটা খেতে পারেন। কার্বোহাইড্রেট বাদ দেয়া যাবে না। কার্বোহাইড্রেট এর চাহিদা পূরণ করবেন শাকসবজি,ডাল, ব্রাউন আটা এগুলো থেকে।
Previous Post
Next Post

0 comments: