Monday, April 29, 2019

মেঘের বৃষ্টি (Megher Bristi- A Web Series) - একটি ওয়েব সিরিজ || Most Heart Touching Sad Love Story || পর্ব দুই

মেঘের বৃষ্টি

প্রথম পর্বের পর থেকে

Most Heart Touching Sad Love Story
Credit To- Anime Love Bird

বৃষ্টি- বাহ ভাল্লাগছে। এহন থেকে তুই আমারে মহারানীই বইলা ডাকবি হিহি।

মেঘ মুচকি হেসে রিকশাওয়ালা মামাকে ভাড়া দিয়ে কলেজে প্রবেশ করলো। দিনটি ছিলো ২৯শে জুলাই ২০১২, রবিবার।  আজ ওদের প্রথম ক্লাস থার্ড ফ্লোরের ৩০১৫ নং রুমে। দুইজনে হাঁটতে হাঁটতে ক্লাসে চলে গেলো।


ওদের ক্লাসের সবথেকে সুন্দর মেয়ে হচ্ছে এই বৃষ্টি তবে সে বড্ড বেশি চঞ্চল। ক্লাসে ঢুকেই বৃষ্টি ওর বেস্ট ফ্রেন্ড নীলার সাথে মেয়েদের সারির ৩নং বেঞ্চে বসলো।

নীলা হচ্ছে খুবই শান্ত আর মিষ্টি একটা মেয়ে। ওর দুইটা ফ্রেন্ড, এক বৃষ্টি আর অন্যটি মেঘ। আর কারো সাথে ও তেমন মিশে না খুব বেশি বাধ্য না হলে।

ওইদিকে মেঘ সিরিয়াল মেইনটেইন করে ছেলেদের সারির ঠিক ৩নং বেঞ্চে বসে পড়লো ফাস্টবয় অন্তুর সাথে।

অন্তু- কিরে আজ কয়টা মাইর খাইলি?


মেঘ- মাইর খাবো কেনো😶


অন্তু- না মানে প্রতিদিন তো দেখি তরে পিডাইতে পিডাইতেই সিঁড়ি দিয়ে ওঠায় আবার রিকশায় তো আছেই। মাম্মা আমরা সব দেখি বুঝলা।


মেঘ- হ অনেক বুঝছোস আর বুঝতে হইবো না। তুই পড় নইলে ৩য় পিরিয়ডে আমি লিখতে পারবোনা।


অন্তু- শালা কথা ঘুরানো।

ক্লাস শুরু হইতে আরো ৫ মিনিট বাকি। হঠাৎ মাইশা মেঘকে ডাক দিলো ক্লাসের বাইরে থেকে।

মাইশা হচ্ছে মানবিক বিভাগের ১ম বর্ষের ছাত্রী। মেঘের স্কুলের ক্লাসমেট ছিলো।

মেঘ মাইশার ডাক শুনে একটু বিচলিত হয়ে গেলো। আড় চোখে সে বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি অলরেডি বড় বড় চোখ করে ওর দিকে তাকাই আছে।

মেঘ কি করবে বুঝতে পারছেনা। ভাবতেছে যাবে নাকি যাবেনা। আবার ভাবতেছে ও আমাকে কেনো ডাকতেছে।  আবার ভাবতেছে কোনো জরুরী দরকারও তো হতে পারে। কিন্তু সব চিন্তার পর তার কানে বৃষ্টির বলা সেই কথা ভাসছে- "কোনো মেয়ের সাথে কথা বলবি না কিন্তু"

এইদিকে আবার ডাক,

মাইশা- আরে মেঘ কি হলো? একটু এইদিকে আয় কথা আছে আমার তোর সাথে আর্জেন্ট।

মেঘ আর কিছু না ভেবে বাইরে চলে গেলো। মাইশা ওর হাতে একটা ভাঁজকরা কাগজ দিয়ে বললো,

মাইশা- প্লিজ এখন খুলবি না। বাসায় গিয়ে যখন ফ্রি থাকবি তখন পড়ে একটা রিপ্লে দিবি। এখন বাই।  টাটা😊😊।

মেঘ কাগজটা পকেটে ভরে যেই ক্লাসের দিকে যাবে বৃষ্টি হাজির।

বৃষ্টি- দেখি ও তরে কি দিলো।

মেঘ- আরে একটা কাগজ। বাসায় গিয়ে দেখবোনি বিকেলে ছাঁদে বসে। এখন ক্লাসে চল স্যার এসে পড়বে।

বৃষ্টি- ও দিবে আর তুই নিবি?

বৃষ্টির চোখ এরমধ্যেই লাল হয়ে গেছে তবে সেটা রাগে নাকি অভিমানে তা বুঝা যাচ্ছে না।

মেঘ- প্লিজ রাগ করিসনা।  একটা কাগজ ই তো।

বৃষ্টি- যদি প্রপোজ লেটার হয়? আর তুই নিলি!!?

মেঘ- হাহ হাহ হাহ আমারে করবে প্রপোজ! পাগল হইলে! ধূর,  চল ক্লাসে চল। পরে দেখা যাবে কি এইটা।

বৃষ্টি মন খারাপ করে ক্লাসে ঢুকে চুপ করে বসে পড়লো। এদিকে সভাবত ই কোনো মেয়ে কোনো ছেলেকে ডাক দিলে যা হয়। সব ছেলে মেঘকে বলা শুরু করলো,, "মাম্মা কি ব্যাপার হুম, মানবিক থেকে সাইন্সে কানেকশন কোন রিঅ্যাকশন এ!! বলো বলো"

এগুলো শুনে বৃষ্টির আরো মন খারাপ হতে লাগলো।

মিজান স্যার ক্লাসে প্রবেশ করলেন আর ক্লাস চুপ হয়ে গেলো। ক্লাস চলছে।



To be continue...... প্রতিদিন এক পর্ব করে প্রকাশ করা হবে

বি.দ্রঃ এটি সম্পূর্ণ কাল্পনিক।  যদি ঘটনাচক্রে কারো বাস্তব জীবনের সাথে মিলে যায় তবে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এক্ষেত্রে লেখকের ভাবনা থেকে লেখাকে  ক্ষমাসূলভ দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। 

Tags-
love story bangladeshi, bangla sms sad love bangla, most heart touching video 2019, heat teaching love story, Very Romantic Bengali love story, valobashar kobita valobashar golpo, valobashar golpo kotha mp3, valobashar golpo natok, valobashar golpo song, bengali romantic love letter, bangla sad valobashar golpo, bangla love story kobita, Sad love story Bangla, valobashar golpo bangla, Most heart touching sad love story make you cry,

Sunday, April 28, 2019

মেঘের বৃষ্টি (Megher Bristi- A Web Series)- একটি ওয়েব সিরিজ || Most Heart Touching Sad Love Story || পর্ব এক

মেঘের বৃষ্টি

Bangla Love Story
Credit To- Anime Love Bird

 

সকাল ৭টা ২৫ মিনিট। মেঘের ফোনে টুং করে একটা মেসেজ আসলো। এই মেসেজ এই ওর ঘুম ভাঙে প্রতিদিন।

বৃষ্টি- কিরে উঠবি নাকি তোর বাসায় চলে আসবো 😡😡😡 তরে পিডাইতে?

ও বৃষ্টি হচ্ছে মেঘের সেই ছোট্ট বেলার বান্ধবী। ওরা একই সাথে ইন্টার ফাস্ট ইয়ারে পড়ছে একই কলেজে।

মেঘ- কি একটু গুড মর্নিং দিবি তা না সক্কাল সক্কাল দিলি তো মুড টা নষ্ট কইরা। কি সুন্দর স্বপ্নই না দেখছিলাম তোর হবু ভাবিকে নিয়ে।

বৃষ্টি- শালা আজ ক্লাসে আয়,  তারপর তরে স্বপ্ন দেখাইতেছি। আর শোন আজ যে থার্ড পিরিয়ড এ এক্সাম আছে মনে আছে? পড়ে আসিস।

মেঘ- ওক্কে দেখা যাবে এখন একটু ঘুমাইতে দে। ৯টা বাজতে এহনো অনেক দেরী। 😴😴😴

বৃষ্টি- আসবো লাঠি নিয়ে😠?

মেঘ- না থাক। ওসবের আর কি দরকার। তুই একাই আসলে হবে😄

বৃষ্টি- মেঘঘ😒😒,,,,,,,

মেঘ- ওকে ওকে উঠছি।

বৃষ্টি- বাসার সামনে রিকশা নিয়ে এসে ফোন দিবি।

মেঘ- যো হুকুম ম্যাডাম😍

বৃষ্টি- গুড বয়😉

মেঘ- ----------

৮টা বেজে ২৫ মিনিট।  মেঘ রিকশা নিয়ে বৃষ্টির বাসার সামনে।

মেঘ- কি মেকাপ হইছে? ওই কালা মুখে আটা ঘইসসা লাভ নাই😄😄😄। তাড়াতাড়ি নাম। রিকশাওয়ালা মামা রাগ করতেছে।

বৃষ্টি- 😡😡😡হারামি ১মিনিট দাঁড়া।

ঠিক ৫৯ সেকেন্ড পর বৃষ্টি রিকশার সামনে হাজির।

বৃষ্টি- হা কইরা কি দেখিস?  চাপতে পারিস না মুটু😄😄😄।  আমি উঠবো কই?

মেঘ- পাবলিক প্লেস তাই আজ কিছু বললাম না😕, উঠ, এই মামা যাও।

রিকশা চলছে। সকালবেলার মিষ্টি রোদ আর হালকা বাতাসে ছুটে চলছে কলেজে মেঘ আর বৃষ্টি।

বৃষ্টি- শোন

মেষ- হ্যাঁ শুনতেছি বল

বৃষ্টি- কলেজের কোনো মেয়ের দিকে যদি তাকাইছোস আর ভুলেও যদি কথা বলছোস তাইলে কিন্তু খুব খারাপ হইবো।

মেঘ- প্রতিদিন বলার কি আছে?  সেই ক্লাস এইট থেকে শুরু করছিস।

বৃষ্টি- মনে করাই দিলাম।

মেঘ- হহ তাকামুনা,  কথা কমুনা।  এই তোর জন্য এডা প্রেম ও কত্তে পারলাম না লাইফে। আফসোস।

বৃষ্টি- কুত্তা তরে কলেজে প্রেম করতে পাঠায়? যা বললাম মনে রাখবি।

মেঘ- আচ্ছা মহারানী,,  মনে থাকিবে।  এবার নামি? কলেজ এসে পড়ছে।

এভাবেই প্রতিদিনের সকাল শুরু হয় মেঘ আর বৃষ্টির,,,,,, 


To be continue...... প্রতিদিন এক পর্ব করে প্রকাশ করা হবে


বি.দ্রঃ এটি সম্পূর্ণ কাল্পনিক।  যদি ঘটনাচক্রে কারো বাস্তব জীবনের সাথে মিলে যায় তবে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এক্ষেত্রে লেখকের ভাবনা থেকে লেখাকে  ক্ষমাসূলভ দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। 

Tags-
love story bangladeshi, bangla sms sad love bangla, most heart touching video 2019, heat teaching love story, Very Romantic Bengali love story, valobashar kobita valobashar golpo, valobashar golpo kotha mp3, valobashar golpo natok, valobashar golpo song, bengali romantic love letter, bangla sad valobashar golpo, bangla love story kobita, Sad love story Bangla, valobashar golpo bangla, Most heart touching sad love story make you cry,