মেঘের বৃষ্টি
প্রথম পর্বের পর থেকে![]() | ||
| Credit To- Anime Love Bird |
বৃষ্টি- বাহ ভাল্লাগছে। এহন থেকে তুই আমারে মহারানীই বইলা ডাকবি হিহি।
মেঘ মুচকি হেসে রিকশাওয়ালা মামাকে ভাড়া দিয়ে কলেজে প্রবেশ করলো। দিনটি ছিলো ২৯শে জুলাই ২০১২, রবিবার। আজ ওদের প্রথম ক্লাস থার্ড ফ্লোরের ৩০১৫ নং রুমে। দুইজনে হাঁটতে হাঁটতে ক্লাসে চলে গেলো।
ওদের ক্লাসের সবথেকে সুন্দর মেয়ে হচ্ছে এই বৃষ্টি তবে সে বড্ড বেশি চঞ্চল। ক্লাসে ঢুকেই বৃষ্টি ওর বেস্ট ফ্রেন্ড নীলার সাথে মেয়েদের সারির ৩নং বেঞ্চে বসলো।
নীলা হচ্ছে খুবই শান্ত আর মিষ্টি একটা মেয়ে। ওর দুইটা ফ্রেন্ড, এক বৃষ্টি আর অন্যটি মেঘ। আর কারো সাথে ও তেমন মিশে না খুব বেশি বাধ্য না হলে।
ওইদিকে মেঘ সিরিয়াল মেইনটেইন করে ছেলেদের সারির ঠিক ৩নং বেঞ্চে বসে পড়লো ফাস্টবয় অন্তুর সাথে।
অন্তু- কিরে আজ কয়টা মাইর খাইলি?
মেঘ- মাইর খাবো কেনো😶
অন্তু- না মানে প্রতিদিন তো দেখি তরে পিডাইতে পিডাইতেই সিঁড়ি দিয়ে ওঠায় আবার রিকশায় তো আছেই। মাম্মা আমরা সব দেখি বুঝলা।
মেঘ- হ অনেক বুঝছোস আর বুঝতে হইবো না। তুই পড় নইলে ৩য় পিরিয়ডে আমি লিখতে পারবোনা।
অন্তু- শালা কথা ঘুরানো।
ক্লাস শুরু হইতে আরো ৫ মিনিট বাকি। হঠাৎ মাইশা মেঘকে ডাক দিলো ক্লাসের বাইরে থেকে।
মাইশা হচ্ছে মানবিক বিভাগের ১ম বর্ষের ছাত্রী। মেঘের স্কুলের ক্লাসমেট ছিলো।
মেঘ মাইশার ডাক শুনে একটু বিচলিত হয়ে গেলো। আড় চোখে সে বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি অলরেডি বড় বড় চোখ করে ওর দিকে তাকাই আছে।
মেঘ কি করবে বুঝতে পারছেনা। ভাবতেছে যাবে নাকি যাবেনা। আবার ভাবতেছে ও আমাকে কেনো ডাকতেছে। আবার ভাবতেছে কোনো জরুরী দরকারও তো হতে পারে। কিন্তু সব চিন্তার পর তার কানে বৃষ্টির বলা সেই কথা ভাসছে- "কোনো মেয়ের সাথে কথা বলবি না কিন্তু"
এইদিকে আবার ডাক,
মাইশা- আরে মেঘ কি হলো? একটু এইদিকে আয় কথা আছে আমার তোর সাথে আর্জেন্ট।
মেঘ আর কিছু না ভেবে বাইরে চলে গেলো। মাইশা ওর হাতে একটা ভাঁজকরা কাগজ দিয়ে বললো,
মাইশা- প্লিজ এখন খুলবি না। বাসায় গিয়ে যখন ফ্রি থাকবি তখন পড়ে একটা রিপ্লে দিবি। এখন বাই। টাটা😊😊।
মেঘ কাগজটা পকেটে ভরে যেই ক্লাসের দিকে যাবে বৃষ্টি হাজির।
বৃষ্টি- দেখি ও তরে কি দিলো।
মেঘ- আরে একটা কাগজ। বাসায় গিয়ে দেখবোনি বিকেলে ছাঁদে বসে। এখন ক্লাসে চল স্যার এসে পড়বে।
বৃষ্টি- ও দিবে আর তুই নিবি?
বৃষ্টির চোখ এরমধ্যেই লাল হয়ে গেছে তবে সেটা রাগে নাকি অভিমানে তা বুঝা যাচ্ছে না।
মেঘ- প্লিজ রাগ করিসনা। একটা কাগজ ই তো।
বৃষ্টি- যদি প্রপোজ লেটার হয়? আর তুই নিলি!!?
মেঘ- হাহ হাহ হাহ আমারে করবে প্রপোজ! পাগল হইলে! ধূর, চল ক্লাসে চল। পরে দেখা যাবে কি এইটা।
বৃষ্টি মন খারাপ করে ক্লাসে ঢুকে চুপ করে বসে পড়লো। এদিকে সভাবত ই কোনো মেয়ে কোনো ছেলেকে ডাক দিলে যা হয়। সব ছেলে মেঘকে বলা শুরু করলো,, "মাম্মা কি ব্যাপার হুম, মানবিক থেকে সাইন্সে কানেকশন কোন রিঅ্যাকশন এ!! বলো বলো"
এগুলো শুনে বৃষ্টির আরো মন খারাপ হতে লাগলো।
মিজান স্যার ক্লাসে প্রবেশ করলেন আর ক্লাস চুপ হয়ে গেলো। ক্লাস চলছে।
To be continue...... প্রতিদিন এক পর্ব করে প্রকাশ করা হবে
বি.দ্রঃ এটি সম্পূর্ণ কাল্পনিক। যদি ঘটনাচক্রে কারো বাস্তব জীবনের সাথে মিলে যায় তবে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এক্ষেত্রে লেখকের ভাবনা থেকে লেখাকে ক্ষমাসূলভ দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
Tags-
love story bangladeshi, bangla sms sad love bangla, most heart touching video 2019, heat teaching love story, Very Romantic Bengali love story, valobashar kobita valobashar golpo, valobashar golpo kotha mp3, valobashar golpo natok, valobashar golpo song, bengali romantic love letter, bangla sad valobashar golpo, bangla love story kobita, Sad love story Bangla, valobashar golpo bangla, Most heart touching sad love story make you cry,

0 comments: