Friday, December 21, 2018

5 Of The Most Mysterious Forests In The World || পৃথিবীর ৫টি সবথেকে রহস্যময় বন


পৃথিবীর ৫টি সবথেকে রহস্যময় বন


চারিদিকে শুধু রহস্যের গন্ধ পাচ্ছি।  জ্বী হ্যাঁ বন্ধুরা রহস্যের গন্ধ পাবারই কথা। কেননা আজ আমি চলে এসেছি রহস্য শেয়ার করতে। এ যে সে রহস্য নয়। আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো পৃথিবীর ৫টি সবথেকে রহস্যময় বন, I mean "5 Of The Most Mysterious Forests In The World". তো সবাই ঝেকে বসুন আর এখন যদি রাত হয়ে থাকে তবে পাশের কোনো জানালা খুলা থাকে তবে তা লাগিয়ে নিন।  বলা তো যায় না কখন কি এসে হামলা করে - হাহাহা জাস্ট জোকিং। তো চলুন শুরু করে দেয়া যাক পৃথিবীর ৫টি সবথেকে রহস্যময় বন এবং তাদের সম্পর্কে জানা।

5 Of The Most Mysterious Forests In The World
পৃথিবীর ৫টি সবথেকে রহস্যময় বন


ব্ল্যাক ফরেস্ট, জার্মানি

ব্ল্যাক ফরেস্ট , নামটাই কেমন যেন রহস্যময়। যদিও ব্ল্যাক ফরেস্ট অনেক পৌরাণিক কাহিনীর জন্ম দেয়ার সাথে সাথে অনেক প্রেত ভুতের বাড়ি হিসেবে সুপরিচিত তবে এর ব্ল্যাক নামটি এসেছে মূলত এই অঞ্চলে বেড়ে উঠা অসংখ্য কালো পাইন গাছের নাম অনুসারে। এই বনের পথগুলো এতটাই অন্ধকার থাকে যে মনে হয় এটি ভুত , প্রেতাত্মায় পূর্ণ। তবে ভয়ানক হলেও এই ব্ল্যাক ফরেস্ট টি দেখতেও ভয়ানক ভাবেই সুন্দর যা অসংখ্য হাইকিং পিপাসু কে আকর্ষণ করে প্রতিবছর।

ডাউ হিল ফরেস্ট, ভারত

আমাদের ভারতের পশ্চিম বাংলার কার্শিয়ং এ অবস্থিত ডাউ হিল ফরেস্ট। এটি ভারতের অন্যতম রহস্যময় এলাকা হিসেবেও পরিচিত। অনেকে আবার একে The Mother Of All Hauned Places ও বলে থাকেন। পাহাড় পর্বতে ঘেরা এই সুন্দর বনটি পর্যটকদের অসম্ভবভাবে আকর্ষণ করে।  সাথে এই বনের ভুতুড়ে কর্মকান্ড তো রয়েছেই। ডাউ পাহাড়ের এবং বন দফতরের মাঝদিয়ে একটি সরু রাস্তা গেছে যাকে DEAD ROAD হিসেবে ডাকা হয়।  অনেক কাঠুরীদের মতে তারা প্রায়শই এখানে একটি রক্তে পূর্ণ মাথা কাঁটা যুবক ছেলেকে হাঁটতে দেখে যে বনের মধ্যে অদৃশ্য হয়ে যায়। অনেকের মতে এই বনে হাঁটার সময় অজানা কিছু তাদের অনুসরণ  করে।  কিছু উদ্ভট ভয়ানক শব্দ তাদের তাড়িয়ে বেড়ায়। বনের কাছেই রয়েছে একটি রহস্যময় বালক বিদ্যালয়। যাতেও অনেক রহস্যময় ভয়ানক জিনিষ পরিলক্ষিত হয়।  আসলে বলতে গেলে এর রহস্য বলে শেষ করা যাবে না। আমার চিন্তা আছে এর রহস্যের বিস্তারিত নিয়ে একটি পূর্ণ পোস্ট লিখা।

আওকিগাহারা ফরেস্ট বা সুইসাইড ফরেস্ট, জাপান

সুইসাইড ফরেস্ট - নামেই এর পরিচয় পাওয়া যায়। যদিও আত্মহত্যা মহাপাপ তবুও প্রচন্ড হতাশায় অনেকে আত্মহত্যা করে। আর সারা পৃথিবীতে মানুষের আত্মহত্যার জন্য বিখ্যাত যে সব জায়গা আছে তার মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে এই সুইসাইড ফরেস্ট। অসংখ্য মানুষের আত্মহত্যা ই এই বনকে ভয়ানক করে তুলেছে। এটি এতটাই ঘন যে এটি প্রাকৃতিক ভাবেই বাহিরের সব শব্দ দূর করে দেয়। ফলে বনটি অত্যন্ত নিস্তব্ধ ও বটে।  যা একে আরো ভয়ানক করে তুলেছে।  এর গভীরতায় হারিয়ে যাওয়া খুব সহজ।

হইয়া-বসিয়া (hoia-baciu) ফরেস্ট, রোমানিয়া

এবার আমার রহস্যের তালিকায় চলে আসলো সুদূর রোমানিয়া থেকে হইয়া-বসিয়া (hoia-baciu) ফরেস্ট। হইয়া-বসিয়া (hoia-baciu) ফরেস্টকে পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে বন হিসেবে গণ্য করা হয়। কখনো কখনো একে "ট্রান্সমিলিয়া এর বারমুডা ট্রায়াঙ্গেল" হিসেবে উল্লেখ করা হয়। মানুষ দাবি করে তারা অনেক সময় এখানে UFO অথবা ভূত দেখেছে। যদিও কেউ নিশ্চিত হয়ে বলতে পারেনাই। বিজ্ঞদের মতে বনের ঠিক মাঝামাঝি একটি পরিষ্কার বৃত্তাকার জায়গা রয়েছে যা অস্বাভাবিক কার্যকলাপকে আকর্ষণ করে।

ফ্রিটাউন-ফল রিভার স্টেট ফরেস্ট, ম্যাসাচুসেট্‌স

ফ্রিটাউন-ফল রিভার স্টেট এমন একটি বন যেখানে অস্বাভাবিক ক্রিয়াকলাপ সহ, UFO এমনকি বিগফুটের ও দেখা মিলে বলে দাবি করা হয়। কেউ কেউ বিশ্বাস করেন যে বন এর অতীত ইতিহাসটি ঔপনিবেশিক সময়ের সাথে সম্পর্কিত, যখন অধিবাসীরা Wampanoag Tribe থেকে জমি (পবিত্র কবরস্থান অন্তর্ভুক্ত) কিনেছিল। বনটিকে অনেকে অভিশপ্ত বলেও দাবি করেন।

আজ এই পর্যন্তই।  হয়তো অনেক বিষয় ই আজ আপনাদের সামনে তুলে ধরতে পারিনি।  তবে চেষ্টা থাকবে ভবিষ্যতে আরো ভালো কিছু করার। তাই সবাইকে অনুরোধ করবো পোস্টটি শেয়ার করে সাথেই থাকবেন।
Previous Post
Next Post

0 comments: