Wednesday, January 30, 2019

প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেয়ার কিছু টিপস

আমরা ত্বক নিয়ে যেভাবে চিন্তিত ঠিক একই ভাবে চুল নিয়েও। ত্বক নিয়ে যেমন ভাবে আমাদের বিভিন্ন সমস্যায় পরতে হয় তেমনি চুল নিয়েও অনেক সমস্যায় পরতে হয়। দেখতে সুন্দর হলেও যদি চুল সুন্দর না হয় তাহলে মনটাই যেন নষ্ট হয়ে যায়। চুল পড়া, চুল ভেঙ্গে যাওয়া, চুল ঠিকমতো বৃদ্ধি না পাওয়া সহ নানা সমস্যায় পড়তে হয় আমাদের। আর এই সমস্যা সমাধানের জন্য আমরা উঠে পরে লাগি চুলের জন্য বিভিন্ন কসমেটিকস জাতীয় প্রসাধনী কিনতে। যার কিছু সাইড ইফেক্টও রয়েছে। এসব প্রসাধনী ব্যবহারের ফলে অনেক সময় সমস্যার সমাধান হবার বদলে সমস্যার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। আর তাই আমি আজ আপনাদের সামনে চুলের জন্য এমন কিছু টিপস নিয়ে হাজির হয়েছি যা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এটি যেমন নিরাপদ তেমন কার্যকরি। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই টিপস গুলি -

প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেয়ার কিছু টিপস
প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেয়ার কিছু টিপস

প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেয়ার কিছু টিপস:


চুল পড়া কমানোর জন্য টিপস  :

উপাদান-

  • ডিম
  • পেয়াজ
  • অলিভ অয়েল

পদ্ধতি-

১. প্রথমে চুলকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন।
২. এরপর একটা অথবা দুটো ডিমের সাদা অংশ আলাদা করে তারা সাথে ১-২চা চামচ অলিভ অয়েল ১-২টা পেয়াজ বেটে তার থেকে রস আলাদা করে একসাথে মিশিয়ে চুলে লাগিয়ে নিন।
৩. এবার শুকানোর জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে আপনার ব্যবহার করা শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে নিন।
এভাবে ১৫দিনে একবার করে ব্যবহার করলেই আশানুরুপ ফল অবশ্যই পাবেন। ডিম চুল পড়া কমিয়ে চুলকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলে। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও একটি সেদ্ধ ডিম প্রতিদিন খাবারের তালিকায় রাখুন। এতেও ভালো ফল পাবেন।

 

চুলকে সিল্কি ও মসৃণ করে তুলতে টিপস :

উপকরণ -

  • জবা ফুল
  • মেথি
  • লেবু

পদ্ধতি -

১. প্রথমে মেথি পানিতে ভিজিয়ে রাখুন।তা নরম হয়ে গেলে বেটে তার থেকে রস বের করে নিন।২.এরপর জবা ফুল থেকে এর রস আলাদা করে তার সাথে চুলের পরিমাণ বুঝে তাতে ১-২চা চামচ লেবুর রস এবং পরিমাণ মতো মেথির রস মিশিয়ে চুলে লাগিয়ে নিন।
৩. চুল শুকিয়ে গেলে আপনার ব্যবহার করা শ্যাম্পু দিয়ে চুলকে ভালো ভাবে ধুয়ে ফেলুন।
মেথি এবং জবা ফুল চুলকে সিল্কি এবং মসৃণ করতে সাহায্য করে।চুলের বিভিন্ন প্রসাধনীতেও জবা ফুলের ব্যবহার লক্ষ্য করা যায়।
Previous Post
Next Post

0 comments: