Tuesday, January 29, 2019

টমেটোর উপকারিতা : ত্বকের যত্নে টমেটো

টমেটো একটি নজরকাড়া শীতের সবজি। এটি একটি সুস্বাদু ও পুষ্টিসমৃদ্ধ সবজি। সবজি হিসেবে টমেটোর জুড়ি নেই। টমেটো আমাদের দেশে সারা বছর পাওয়া যায়। এটি যেমন কাচা খাওয়া যায়, ঠিক একইভাবে রান্না করে বা রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাচা ও পাকা — এই দুই অবস্থাতে টমেটো খাওয়া যায়। রান্না না করলে টমেটোর যে পুষ্টিগুণ থাকে, রান্না করলে সেই পুষ্টি কিছুটা কমে যায়। শরীরকে সুস্থ-সবল রাখতে টমেটোর ভূমিকা অবর্ণনীয়। সর্বাধিক উপকার পেতে টমেটো কাচা খাওয়ার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। তো এবার চলুন,দেখে নেয়া যাক এর কিছু  উপকারিতা।


টমেটোর উপকারিতা : ত্বকের যত্নে টমেটো
টমেটোর উপকারিতা : ত্বকের যত্নে টমেটো

 

টমেটোর উপকারিতা :

 

স্বাস্থ্য ও ঔষুধি গুন হিসেবে :

১. টমেটোতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন,যা দেহের হাড় মজবুত করে এবং ভাঙ্গা হাড়কে জোড়া লাগাতে সাহায্য করে।
২. টমেটোতো রয়েছে ভিটামিন এ,যা রাতকানা রোগ নিরাময় করে। এমনকি একজন পূর্ণবয়স্ক মানুষের দৃষ্টিশক্তি বাড়ায়।
৩. যাদের কিডনিতে সমস্যা রয়েছে,তারা আজ থেকেই খাদ্যতালিকায় টমেটো রাখবেন। কারণ হলো,টমেটো কিডনিতে পাথর জমতে দেয় না।
৪. যাদের উচ্চরক্তচাপের সমস্যা আছে,তাদের জন্য টমেটো অনেক বেশি কার্যকরি।
৫. এখনকার সব থেকে বড় সমস্যা হচ্ছে ডায়াবেটিকস। অধিকাংশ মানুষই এই সমস্যায় ভোগে। এর থেকে একবারে মুক্তি পাওয়া কোনো ভাবেই সম্ভব না। তবে একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গবেষণায় দেখা গিয়েছে যে, প্রতিদিন ২৫ গ্রাম টমেটো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। পুরুষদের জন্য ২৫ গ্রাম এবং নারীদের জন্য ৩৫ গ্রাম টমেটো ফলপ্রসূ। চমৎকার ভাবে দেহের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এই টমেটো।

 

ত্বকের  যত্নে টমেটোর উপকারিতা :

টমেটো শুধু স্বাস্থ্যের জন্য নয়। বরং এটি ত্বকের জন্যও অনেক উপকারি। টমেটো দিয়ে বিভিন্ন রকমের প্রসাধনী সামগ্রী যেমন ফেসওয়াশ,ফেসপ্যাক ইত্যাদি বানানো হয়। আর এগুলা আমরা ঘরে বসেই বানাতে পারি। ত্বকের অনেক বড় সমস্যা তৈলাক্ততা আর ব্রণ। এই সমস্যার সমাধান নিয়ে চলুন এবার কিছু বলা যাক-

 

তৈলাক্ত ত্বক ও ব্রণ দূর করার ফেসপ্যাক :

উপকরণ :-

• টমেটো
• শসা

১. প্রথমে আপনার মুখটা আপনার ব্যবহার করা ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিন।
২. তারপর একটা পাকা টমেটোর সাথে একটি শসার রস একসাথে মিশিয়ে স্ক্রাব তৈরি করুন।
৩. এরপর মুখে লাগিয়ে নিন।তারপর শুকানোর জন্য অপেক্ষা করুন।
৪. শুকিয়ে গেলে মুখটা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করুন।

এই ফেস প্যাকটি সপ্তাহে দুবার মুখে ১৫-২০ মিনিটের মত লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলতে হবে। শসা আমাদের মুখের ত্বককে পরিষ্কার করে তোলে এবং আমাদের ত্বকের পি এইচ মানও বজায় রাখে। তৈলাক্ত ত্বকের ফলে তৈলাক্ত ত্বক এবং ব্রণ দুটোই দূর হয়।
Previous Post
Next Post

0 comments: