সৌন্দর্য্যের ব্যপারে আমরা সবাই চিন্তিত। সুন্দর হলে আমাদের যে কোনো ড্রেসে,যেকোনো ভাবে ভলো লাগে। কিন্তু দেখতে ফর্সা-সুন্দর না হলে যে কোনো ড্রেসেই বেমানান লাগে। আর কোনো অনুষ্ঠানে গিয়েও আমরা আনকমফরটেবল ফিল করি। আমরা অনেকেই জন্ম থেকে সুন্দর নই। তাই আমরা যে কোনো মূল্যে চাই সুন্দর হতে। সবার দৃষ্টি আকর্ষন করতে।কিন্তু শীতকালে ত্বক নিয়ে অনেকেই ভোগেন। শীতকালে ত্বকের সমস্যা আরও বেশি দেখা দেয়। আর তাই আমরা নানা রকমের ক্রিম ব্যবহার করি। যার কিছু সাইড ইফেক্টও থাকে।সবার ত্বকে ওই ক্রিমগুলা শুড করে না। আর তাই আপনাদের সামনে আমরা ঘরোয়া কিছু বিউটি টিপস নিয়ে হাজির হয়েছি। আসুন তাহলে জেনে নেই -
 |
| ত্বক ভালো আর উজ্জ্বল রাখার ঘরোয়া কিছু উপায় |
ত্বক ভালো আর উজ্জ্বল রাখার ঘরোয়া কিছু উপায় :
এলোভেরা জেল, হলুদ, লেবুর রস, মধুর, বেসনের ফেস প্যাক :
উপকরণ:-
- এলোভেরা
- হলুদ
- লেবুর রস
- মধু
- বেসন
পদ্ধতি:-
- প্রথমে আপনার ব্যবহার করা ফেসওয়াশ দিয়ে ভালো ভাবে মুখটা ধুয়ে নিন।
- তারপর ১চা চামচ এলোভেরা জেল,একটু পরিমান হলুদ, ১চা চামচের ৪ ভাগের ১ ভাগ লেবুর রস, ১চা চামচ মধু সাথে পরিমান মতো বেসন মিশিয়ে স্ক্রাব তৈরি কর মুখে লাগিয়ে নিন। এলোভেরাতে রয়েছে ভিটামিন এ,বি,সি যা ত্বকের জন্য অনেক উপকারী। মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোপারটিস। যা ত্বক কে নরম এবং ত্বকের লাবন্যতা ফিরিয়ে আনতে সাহায্য করে। লেবুতে আছে ভিটামিন সি,অ্যান্টিঅক্সিডেন্ট প্রোপারটিস। যা ত্বকের জীবাণু দূর করে এবং ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। বেসনও ত্বকের জন্য অনেক উপকারী।
- এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এভাবে সপ্তাহে প্রতিদিন ব্যবহার করুন। তারপর তারপর থেকে সপ্তাহে ১দিন পর পর ব্যবহার করুন। এভাবে মাস খানেক ব্যবহার করলেই ত্বক ভালো এবং ত্বকের লাবন্যতা ধরে রাখতে সক্ষম হবেন।
হলুদের ফেস প্যাক :
উপকরণ:-
পদ্ধতি:-
- প্রথমে লেবুর রস ত্বকে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে নিন। শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ত্বককে মুছে ফেলুন। লেবুর রস ত্বকের সব জীবাণু বের করে দেয়। যা ত্বকের জন্য কার্যকরি।
- এরপর হলুদ, কাচা দুধ আর বেসন একসাথে মিশিয়ে স্ক্রাব তৈরি করুন।
- তারপর আলতো ভাবে মুখে লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।
ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম এবং লেবুর ফেস প্যাক :
উপকরণ:-
- ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম
- লেবুর রস
পদ্ধতি:-
- ত্বক ভালো ভাবে পরিষ্কার করে নিন।
- এরপর পরিমাণ মতো ক্রিম আর সাথে লেবুর রস মিশিয়ে মুখে লাগন।
- ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।
পুদিনা পাতার ফেস প্যাক :
পদ্ধতি:-
- পুদিনা পাতা ত্বকের জন্য অনেক উপকারী। রোদে পোড়া ত্বকের পোড়া ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। প্রথমে গাছ থেকে পুদিনা পাতা এনে তা ভালো ভাবে ধুয়ে বেটে মুখে লাগিয়ে নিন। এভাবে ১০-১৫ মিনিট রাখুন।
- তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। এভাবে মাস খানেক লাগালেই মুখে অনেক পরিবর্তন দেখতে পাবেন। ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং পোড়া ভাব দূর হবে।
শসার ফেস প্যাক :
উপকরণ:-
পদ্ধতি:-
শসা ত্বকের জন্য অনেক উপকারী। এটি ত্বকের কোলোজেন কে বেধে রাখে, যার কারনে ত্বক সুস্থ ও সুন্দর হয়। এটিকে প্রথমে গোল গোল করে কেটে মুখে এমন ভাবে লাগান যাতে শসার রস ত্বকে মিশে যায়। চাইলে আপনি এটি বিভিন্ন খাবারের সাথে খেতেও পারেন। এটি চর্বি কমাতেও সাহায্য করে।
0 comments: