Saturday, February 2, 2019

ব্রণ এবং ব্রণের দাগ থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু টিপস

ব্রণ। ব্রণ হচ্ছে ত্বকের সব সমস্যার  মধ্যে একটি। যা খুবই জটিল সমস্যা। এই ব্রণ টিনেজার অর্থাৎ ১৩-২০ বছর বয়সের মধ্যেই বেশি লক্ষ্য করা যায়। তৈলাক্ত মুখ এবং ময়লার থেকেই এই ব্রণের উৎপত্তি। ত্বক থেকে ব্রণ গেলেও ব্রণের দাগ কিন্তু থেকেই যায়। ব্রণ ত্বকের সব সমস্যা গুলার মধ্যে সব থেকে জটিল সমস্যা। মুখের কোনো এক কোণে ব্রণের দেখা মেললে সবার রাতের ঘুম হারাম হয়ে যায়। নামি দামি কসমেটিকসের পেছনে টাকা পয়সা খরচ করতে শুরু করে এবং সর্বশেষ ফলাফল জিরো। কারন সবার মুখে সব ধরনের প্রোডাক্ট শুড করে না।তাই আজ আমি আপনাদের কাছে এমন কিছু টিপস নিয়ে হাজির হয়েছি যা ব্যবহারে আপনার ব্রণ এবং ব্রণ থেকে হওয়া দাগ দুটোই ভ্যানিশ হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক -


ব্রণ এবং ব্রণের দাগ থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু টিপস
ব্রণ এবং ব্রণের দাগ থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু টিপস

 

ব্রণ এবং ব্রণের দাগ থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু টিপস:


টিপস - ১


উপকরণ-

• হলুদ
• চন্দন কাঠের গুড়া
• পানি



পদ্ধতি- 


১. প্রথমে মুখটা ভালো করে ধুয়ে নিন।
২. তারপর সমপরিমাণ হলুদ ও চন্দন কাঠের গুড়া নিয়ে তাতে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখের ব্রণ আক্রান্ত স্থানে লাগিয়ে নিন।
৩.শুকিয়ে যাবার পর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে মাস খানেক ব্যবহার করলেই ভালো ফলাফল পাবেন।

হলুদ ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। আর চন্দন কাঠের গুড়া ব্রণের দাগের সাথে মুখের যে কোনো দাগ দূর করতে সাহায্য করে।

টিপস - ২


উপকরণ -

• আপেল
• মধু



পদ্ধতি-

১. প্রথমে মুখটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
২. এরপর আপেলের পেস্ট তৈরি করে তাতে ২চা চামচ মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করে মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।
৩. মুখে টানটান ভাব আসলে তা ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৫-৬ বার ব্যবহার করলেই পরিবর্তন নিজের চোখেই দেখতে পাবেন। এটি ব্রণের দাগ দুর করার জনপ্রিয় একটি পদ্ধতি। মধু ত্বককে নরম রাখে আর আপেল ত্বকের যে কোনো দাগকে দূর করে।

 

টিপস - ৩


উপকরণ -

• তুলসি পাতা
• মধু
 


পদ্ধতি-

১. আপনার ব্যবহার করা ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিন।
২. তারপর তুলসি পাতা বেটে তার সাথে ১চা চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে ফেলুন।
৩.শুকিয়ে গেলে তা কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করলেই নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ব্রণের জন্য তুলসি পাতার রস খুব উপকারী। কারণ তুলসি পাতায় আছে আয়ূর্বেদিকগুণ।
 


টিপস - ৪


উপকরণ -

• নিম পাতা
• মুলতানি মাটি
• গোলাপ জল
 


পদ্ধতি-

১. প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে নিন।
২. এরপর ৫-৬টা অথবা পরিমাণ মতো নিম পাতা বেটে তাতে ১চা চামচ তুলতানি মাটি এবং গোলাপ জল মিশিয়ে স্ক্রাব তৈরি করে মুখে লাগান।
৩. শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। মাসে কয়েক বার ব্যবহার করতে পারেন। আশানুরুপ ফল পাবেন। নিম পাতা মুখের জীবাণুকে ধ্বংস করে মুখকে ব্রণ মুক্ত রাখতে সাহায্য করে।



ব্রণের সমস্যা দূর করার স্পেশাল কিছু টিপস -

১. ‌পরিমাণ মতো পানি পান করুন। বিশেষ করে সকালে উঠে খালি পেটে। এই পানি শুধু ব্রণের সমস্যায় নয়,ত্বকের এবং সাস্থ্য বিষয়ক সব ধরনের সমস্যা থেকে মুক্ত রাখে।
২. ফাস্টফুড এবং তৈলাক্ত জাতীয় খাবার পরিহার করুন।
৩. অনেকেই মেকআপ ব্যবহার করেন। এই মেকআপ ত্বকের জন্য একদমই ভালো নয়। তবে দরকারে ব্যবহার করতেই হয়। কিন্তু ব্যবহার করার পর অথবা মেকআপ করে কোনো অনুষ্ঠান এবং কোথাও ঘুরতে গেলে বাসায় এসে তা সাথে সাথে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।
৪. অনেকেরই একটা বদঅভ্যাস আছে। যেমন নখ দিয়ে ব্রণে আক্রান্ত স্থান খোচানো। ফলে আক্রান্ত স্থান দিয়ে রক্ত বের হয় এমনকি সেটা থেকে কালো দাগের সৃষ্টি হয়। তাই যতো তারাতারি সম্ভব এই বদঅভ্যাস ত্যাগ করুন।

"যাদের দীর্ঘদিন যাবৎ ব্রণের সমস্যা এবং উপরোক্ত ঘরোয়া টিপস ব্যবহার করার ফলেও কোনো কাজ হচ্ছে না। তাদের জন্য আরেকটা টিপস ডাক্তারের শরনাপন্ন হওয়া। যতো দ্রুত সম্ভব ডাক্তারের সাথে আপনার বিষয়টি নিয়ে আলোচনা করুন।"
Previous Post
Next Post

1 comment: