জেনে নিন লেবুর সকল উপকারিতা
লেবুর সকল উপকারিতা
লেবুর উপকারিতা সবাইকে বলে বোঝানো সম্ভব না। এটি ত্বক এবং স্বাস্থ্য উভয়ের জন্য অনেক উপকারি। অনেকেই ত্বকের অনেক সমস্যা নিয়েই ভোগেন। এতেও লেবু অনেক কার্যকরি। এমনকি অনেকই স্বাস্থ্য বিষয়ক অনেক সমস্যায় ভোগেন। এতেও লেবুর ব্যবহার অনিস্বীকার্য। আজ আপনাদেরকে লেবুর সকল উপকারি দিক গুলি সম্পর্কে বলব। চলুন তাহলে জেনে নেওয়া যাক- |
| লেবুর উপকারিতা |
১. ব্রণ দূর করতে :
যাদের ত্বক তৈলাক্ত।তাদেরই ব্রণ নিয়ে বেশি সমস্যায় পরতে হয়। কারন তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ বেশি দেখা দেয়। এমতাবস্থায় ত্বকে লেবুর রস লাগালে ত্বকের ব্রণের দেখা মিলবে না।
২. নখের যত্নে :
অনেকেই নখ বড় করতে চায়। কারন এতে করে হাতগুলা দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু নখ ভেঙ্গে যায়। তারা অনেক কষ্ট করে হলেও নখ কে বড় করতে চায়লেও করতে পারে না। কারন তাদের নখ সামান্য বড় হলেই ভাঙ্গতে শুরু করে। জেল ম্যানিকিউর নখকে দুর্বল করে দেয়। এতে নখ ক্ষয়প্রাপ্ত হয়। এর থেকে মুক্তি পেতে অলিভ অয়েলের সঙ্গে লেবুর রস মিশিয়ে তাতে নখ ভিজিয়ে রাখুন। এতে ক্ষয়প্রাপ্ত নখ সুন্দর ও সুস্থ হয়ে উঠবে।
৩. ঠোটের যত্নে :
শীতকালে সবারই ঠোট থেকে চামড়া উঠে। যার কারনে ঠোট দেখতেও অসুন্দর লাগে। তাদের জন্য আমি বলব লেবুই ভরসা। রাতে ঘুমানোর আগে লেবুর রস ঠোটে দিয়ে ঘুমিয়ে যান। এতে করে ঠোট থেকে চামড়া উঠবে না এবং ঠোট হবে সফট আর মসৃণ।
৪.ত্বকের বলিরেখা দূর করতে :
অনেকেরই বয়সের কারনে এ বলিরেখা দেখা দেয়। আবার অনেকের এমনিতেও দেখা দেয়। এসব বলিরেখা দূর করতে মানুষ কতই না কসমেটিকস, সাবান, ফেসওয়াশ ব্যবহার করে। এতে করে কিছুটা ফলাফল পেলেও তাতেও কিছু সাইড ইফেক্ট রয়েছে যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এই লেবু এই কাজটি করে দিবে অনায়াসে। ১চা চামচ লেবুর রস সাথে ১চা চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে দেখুন। আশানুরুপ ফল অবশ্যই পাবেন।
৫.চর্বি কাটাতে :
অনেকেই নিজের মোটা শরীর নিয়ে অনেক চিন্তিত। কারন শরীর একটু অস্বাভাবিক ভাবে বেড়ে গেলে যে কোনো ড্রেসেই বেমানান লাগে। তারা চায়লেও শরীরকে স্বাভাবিক পর্যায়ে আনতে সক্ষম হচ্ছে না। কিন্তু এই লেবু এই কাজটা অনেক সহজ ভাবেই করে দিবে। আপনি প্রতিদিন কুসুম কিসুম গরম পানিতে কিছু পরিমাণ লেবুর রস এবং সাথে ১চা চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। তাতে আপনার চর্বি অনেকাংশেই কমিয়ে ফেলা সম্ভব।
৬.হজমশক্তি বাড়াতে :
অনেকেরই খাবার হজম নিয়ে অনেক রকমের সমস্যা হয়। কিছু তেলযুক্ত খাবার খেলেই তাদের সমস্যা শুরু হয়ে যায়। তাদের জন্য আমি বলব প্রতিদিনের খাবারে লেবু রাখতে। এতে করে হজমের কোনো সমস্যায় আর দেখা যাবে না।
0 comments: