Tuesday, February 5, 2019

স্বাস্থ্য রক্ষায় নিম পাতার উপকারিতা


নিমের বিভিন্ন উপকারিতা :

আমরা সবাই জানি নিম একটি ঔষুধিগুণ সম্পন্ন গাছ। এর রয়েছে হাজারও আয়ুর্বেদিক শক্তি। নিমের রয়েছে ১৩০টি ঔষুধিগুণ। এটি ত্বকের জন্য যেমন উপকারি। ঠিক তেমনি স্বাস্থ্যের জন্যও। ভাইরাস আর ব্যাকটেরিয়া নাশক হিসেবে এর গুরুত্ব অনেক। এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে সাথে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক নিমের আশ্চর্যকর উপকার সম্পর্কে - 

স্বাস্থ্য রক্ষায় নিম পাতার উপকারিতা
স্বাস্থ্য রক্ষায় নিম পাতার উপকারিতা

 

স্বাস্থ্য রক্ষায় নিম পাতার উপকারিতা :-

১. ক্ষত সারাতে :

বিভিন্ন কিটপতঙ্গের কামড়ে সৃষ্ট ক্ষত অনেক মারাত্মক হয়ে থাকে। এক্ষেত্রে নিম পাতা বেটে আাক্রান্ত স্থানে লাগালে অনেক উপকার হয়। শুধু কিটপতঙ্গের কামড়ের ক্ষত নয়। কোনোভাবে আঘাত পাওয়ার পরেও ক্ষত সৃষ্টি হলে তাতেও নিম পাতার পেস্ট লাগিয়ে রাখলে ক্ষত সেরে যাবে। ক্ষত সারাতে নিম পাতার কার্যকাতিতা অপরিসীম।
 

২. খুসকি তাড়াতে :

অনেকের মাথায় প্রচুর পরিমাণে খুসকি রয়েছে। খুসকি সমস্যা সব থেকে বড় সমস্যা। খুসকি তাড়ানো খুব একটা সহজ কাজ নয়। তবে নিম পাতা এই কাজে অনেক বেশি কার্যকরি ভূমিকা পালন করে। পরিমাণ মতো পানি ও সাথে নিম পাতা নিয়ে সেদ্ধ করুন। ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে থাকুন যতক্ষণ না পানি নীল হয়। এরপর তা ঠান্ডা করুম। এরপর গোছলের পর চুল শ্যাম্পু করে সেই নিম পাতার পানি দিয়ে চুল ধুয়ে নিন। এতে করে খুসকি ধ্বংস হয়ে যাবে।

 

৩. চোখের সমস্যা দূর করতে :

চোখ অনেক নরম এবং সেন্সটিভ স্থান। চোখের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন- চোখ ব্যথা,লালচে ভাব। এই সমস্যা দূর নিমের গুরুত্ব অনেক। এক্ষেত্রে পানি দিয়ে নিম‌ পাতা সেদ্ধ করে তা প্রথমে ঠান্ডা করে নিন। তারপর সেই ঠান্ডা পানি ভালো করে ছেঁকে সেই পানি দিয়ে চোখ ধুয়ে নিন। এতে করে চোখের যে কোনো ব্যথা অথবা লালচে ভাব দূর হবে।

 

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে :

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিম পাতার জুড়ি মেলা ভার। নিম পাতা চূর্ণ করে এক গ্লাস পানির সাথে প্রতিদিন সকালে পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বহুগুণ।

 

৫. ডায়েবেটিকস কন্ট্রোলে রাখতে :

বর্তমান সময়ে ডায়াবেটিকস সমস্যা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। ডায়াবেটিকস কোনোভাবে নিরাময় করা কঠিন কাজ হলেও এটি কন্ট্রোলে অর্থাৎ স্বাভাবিক রাখা কঠিন কিছু নয়। নিম পাতা সেটা আরও অনেক সহজ করে দিবে। নিম পাতা বেটে গোল গোল করে শুকিয়ে নিন। তারপর প্রতিদিন সকালে তা খালি পেটে পানি দিয়ে খেয়ে নিন। এতে করে ডায়াবেটিকসকে স্বাভাবিক রাখা সম্ভব।

 

ত্বকের যত্নে নিম পাতার উপকারিতা -

১. ব্রণ দূর করতে :

ব্রণ দূর করতে এই পাতা কার্যকারি ভূমিকা পালন করে। ত্বকের যে স্থানে ব্রণ হয়েছে ঠিক সেই‌স্থানে নিম পাতা বেটে লাগিয়ে নিন। দেখবেন ব্রণ আর থাকবে না সাথে ব্রণ দ্বারা আক্রান্ত কালো দাগও উধাও হয়ে যাবে।

 

২. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে :

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে নিম পাতার সাথে কাচা হলুদের পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিন। তবে হলুদ ব্যবহার করলে রোদে কম যাওয়াই ভালো। এটি ব্যবহারের ফলে ত্বক হবে অনেক উজ্জ্বল।

 

৩. ত্বক থেকে ব্ল্যাকহেড দূর করতে :

অনেকের বেশি রাত জাগার ফলে চোখের নিচে এবং মুখের বিভিন্ন স্থানে কালো দাগ পরে ষায়। যার কারনে দেখতে অনেক খারাপ লাগে। তাদের জন্য আমি বলব নিম পাতা বেটে তার সাথে হলুদ ও ১চা চামচ মথু মিশিয়ে লাগিয়ে নিন। ব্ল্যাকহেড কিছু দিনের মধ্যেই চলে‌ যাবে।
Previous Post
Next Post

0 comments: