Tuesday, February 12, 2019

পৃথিবীতে হওয়া অদ্ভুত ৫টি বিয়ের রীতি

আমাদের পৃথিবী বড়ই অদ্ভুত। এই পৃথিবীতে হওয়া কিছু ঘটনা এই পৃথিবীর থেকেও অদ্ভুত এমনকি আশ্চর্যজনক। পৃথিবীতে এমন সব নিয়ম কানুন আছে যা শুনলে আপনার বিশ্বাসই হবে না। বন্ধুরা আমরা জানি বিয়ে একটা পবিত্র জিনিস। এই বিয়ে অচেনা দুটি ব্যক্তি এবং দুটি পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই বিয়ের আবার বিভিন্ন নিয়ম রীতি রয়েছে। বিভিন্ন ধর্ম ভেদে বিয়ের নিয়ম আলাদা আবার বিভিন্ন স্থান ভেদেও বিয়ের মধ্যে পার্থক্য রয়েছে। তো বন্ধুরা আজ আপনাদের সামনে এমন সব অদ্ভুত বিয়ের নিয়ম তুলে ধরব তা শুনে আপনারা শুধু অবাকই হবেন না। বরং মজাও পাবেন। আসুন তাহলে শুরু করা যাক-

পৃথিবীতে হওয়া অদ্ভুত ৫টি বিয়ের রীতি: 

পৃথিবীতে হওয়া অদ্ভুত ৫টি বিয়ের রীতি
পৃথিবীতে হওয়া অদ্ভুত ৫টি বিয়ের রীতি


Crying Retuals Of China

এটি এমন একটি বিয়ের রীতি যেখানে বিয়ের ৩০ দিন আগে থেকে কান্নাকাটি শুরু করে বিয়ের প্রস্তুতি নেয় কনে। প্রথম ১০ দিন কনে প্রতিদিন ১ঘন্টা করে কান্না করে। তারপরের ১০দিন থেকে তার মা ও তার সাথে সঙ্গ দেন। এরপর গ্রামপ্রধানও তাদের সাথে যোগ দেন। এভাবে প্রতিদিন ১ঘন্টা করে কান্না করে তারা বিয়ের প্রস্তুতি নেয়। এটা কোনো কষ্টের কান্না না। এই কান্নার মাধ্যমে তারা নিজের গভীর ভালোবাসা আর সুখকে প্রকাশ করে থাকে। তারা সবাই একসাথে সুর করে কান্না করে। যারা অন্য দেশের অর্থাৎ এই রীতি সম্পর্কে যাদের ধারনা নেই তারা ভুল করে ভেবে বসতে পারে কেউ বা কারা গান করছে। কিন্তু না। সবাই কান্না করছে। এই অদ্ভুত কান্না সত্যিই সবাইকে অবাক করে দেয়। কি এমন রীতি এটি।

Kissing Tradition Sweden

এই নাম শুনে হয়তো মনে হতে পারে। একাকী রুমে বর কনে দুজন দুজনকে কিস করা। কিন্তু মোটেও এটি না। বরং বিয়েতে আমান্ত্রিত সবাই ইচ্ছা করলেই কনেকে কিস করতে পারবে। এটাই তাদের বিয়ের রীতি। বিয়েতে যখন আমন্ত্রিত সবাই চলে আসে তখন কনে তার চোখ বেধে বসে পরে। আর আমন্ত্রিত অবাহিত ছেলে গেস্টরা একে একে কনেকে কিস করে। অপর দিকে বর কেও অবিহিত মেয়েরা চায়লেই কিস করতে পারে। এটা শুনতে আমাদের অদ্ভুত মনে হলেও বছরের পর বছর এটিই চলে আসছে Sweden।

Blackening The Bride Scotland

Scotland এর একটি পুরোনো রীতি এটি। এই রীতিতে বর কনের গায়ে ময়লা ঢেলে দেওয়া হয়। তবে সেটা বিয়ের আগে। বিয়ের আগে এই ঘটনা সত্যিই বিরক্তিকর। বিয়ের আগে বর কনেকে একসাথে করে তাদের গায়ে ময়লা ঢেলে দেওয়া হয় মাথা থেকে পা পর্যন্ত। ময়লার মধ্যে থাকে ফ্রিজের পচা খাবার,বাসি পচা জিনিস। এই অদ্ভুত ঘটনার অদ্ভুত একটা কারন তারা বের করেছে। তাদের ধারনা এই কাজের মাধ্যমে তাদের মধ্যে থেকে খারাপ আত্মার প্রভাব পরে না।

Kidnap In Brides

বড়ই অদ্ভুত একটা রীতি এটি। রাস্তা দিয়ে কোনো সুন্দরী মেয়ে যেতে দেখলে সেই মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। তারপর জোর করা হয় বিয়ের জন্য। এই কাজটা করে ছেলে অথবা ছেলের আত্মীয়স্বজন। সুন্দরী মেয়েদের কে তুলে এনে কোনো এক রুমে বন্দি করে রাখা হয় এবং বিয়ের জন্য বাধ্য করা হয়।

Rape Brides

নামটাই অদ্ভুত। না জানি রীতিটা আরও কতটা অদ্ভুত। এই রীতিটি গিরিগিস্তানে প্রচলিত একটি রীতি। এই রীতিতে মেয়েকে অপহরণ করে তুলে এনে তাকে ধর্ষণ করতে সক্ষম হলে সেই পুরুষটি মেয়েটির যোগ্য বলে বিবেচিত হয়। এই রীতিকে তারা একটা সুযোগ হিসেবে ব্যবহার করে। এই রীতির উপর ভিত্তি করে অনেক মেয়েদের সাথেই তারা এই ঘৃণীত কাজ করে থাকে । এটি শুধু অদ্ভুতই নয়। বরং অমানবিকও। অনেক ধর্মের মানুষ এই রীতির বিরোধিতাও করেছে। কিন্তু কিছুতেই কিছু হয়নি। তারা কোনোভাবেই থেমে থাকেনি। তবে বিয়ের নামে এই অমানবিক কাজকর্ম মেনে নেওয়া অসম্ভব।
Previous Post
Next Post

0 comments: