বিশ্বের মধ্যে সেরা ৫টি অদ্ভুত বাড়ি
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যাদের চিন্তা চেতনা অন্য রকম। সবার থেকে আলাদা। এমন কিছু মানুষ আছে যারা কিনা একা থাকতে পছন্দ করে। একদম নিরবে নির্জন স্থানে থাকতে পছন্দ করে। তাই এমন টাইপের মানুষ এমন স্থানে বাড়ি বানান যেখান থেকে কেউ যেন তাদের খুজে না পান। আজ আপনাদের সামনে এমন সব বাড়ি নিয়ে আলোচনা করব যা খুজে বের করা সত্যিকার অর্থেই কষ্টজনক। চলুন তাহলে শুরু করা যাক-
 |
বিশ্বের মধ্যে সেরা ৫টি অদ্ভুত বাড়ি
Norwegian Mountain Cabin, Norway
এই বাড়িটির অবস্থান নরওয়ের পার্বত্য এলাকায়। সব থেকে মজাদার বিষয় হলো এখানে যেতে হলে হয়তো আপনাকে পায়ে হেটে অথবা ঘোড়ায় চড়ে যেতে হবে এবং সবথেকে সৌন্দর্য্যের বিষয় হলো এই বাড়িটি নির্মানের জিনিস। এই বাড়িটি নির্মান করা হয়েছে কাঠ এবং পাথর দিয়ে। এমনকি এটির ছাদ সম্পূর্ণভাবেই ঘাসে ঢাকা। প্রধান রাস্তা থেকে সেই বাড়িতে যেতে সময় লাগে ১ঘন্টা। তবে এখানে পানি এবং বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। এমনকি এর চারিপাশের প্রাকৃতিক দৃশ্য সবাইকে মুদ্ধ করে। এখানে সাতার কাটা এবং মাছ ধরার সুব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে বাইরের কোনো মানুষের প্রবেশ সন্পূর্ণই নিষেধ।
Underground Town, Australia
আচ্ছা বন্ধুরা কখনও কি শুনেছেন একটা পুরো Town মাটির নিচে অবস্থান করে? সাউথ অস্ট্রেলিয়ার উত্তর দিকে Cober Pedy নামে এই Town টিকে দেখলে আপনি সত্যিই অবাক হবেন। এই স্থানটি এক সময় ওপালের খনি ছিল। এই ওপাল হলো একপ্রকার দামি পাথর। ওই স্থানের তাপমাত্রা অনেক বেশি হওয়াই তারা সবাই মিলে ঠান্ডা স্থানের সন্ধান খুজছিলেন। এমন সময় দুজন ব্যক্তি এই খনির সন্ধান পায়। এমনকি তাদের ওই স্থানটি অনেক ইন্টারেস্টিং মনে হয়। শেষ পর্যন্ত তারা সেখানে বাড়ি বানিয়ে বসবাস শুরু করে। তারপর আস্তে আস্তে সেখানে সখানকার স্থানিয়রাও বসবাস শুরু করে। তবে বর্তমানে সেখানে অনেজেই বাস করে। সবথেকে অবাক করার মতো জিনিস হলো মাটির বিচে এই টাওনটিতে সবই আছে। রেস্টুরেন্ট,সুইমিংপুল।
Ground House, Switzerland
এই বাড়িটির অবস্থান সুইজারল্যান্ডে। এই বাড়িটি সবার কাছেই আকর্ষণীয় কারন এটি দেখতে একদমই অদ্ভুত প্রকৃতির। এটি ডিস এন্টানার মতো দেখতে। সুইজারল্যান্ডের পার্বত্য এলাকায় মাটি খুরে এই বাড়িটি বানানো হয়। এই বাড়িটি এমব অ্যাঙ্গেলে বানানো হয়েছে যাতে চারদিকের সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। যারা এখানকার সৌন্দর্য্য উপভপগ করতে আসে তাদের কাছে এই বাড়িটি ভাড়া দেওয়া হয়। এই বড়িতে মাত্র একদিন কাটানোর জন্য চার হাজার ডলার খরচ করতে হয়। প্রাকৃতিক দৃশ্যের কোনো রকম ক্ষতি না করেই আমরা সুন্দর মনোরম বাড়ি বানিয়ে বসবাস করে চারিপাশের সৌন্দর্য্য উপভোগ করতে পারি এই বাড়িটি তারই জলন্ত প্রমাণ।
Crazy Cliff House, Australia
এমন একটি বাড়ি কল্পনা করুন তো যেটি কিনা খাড়া পাহারে ঝুলে আছে এবং সমুদ্রের পুরো সৌন্দর্য্য উপভোগ জরা যায়। কেমন লাগবে আপনাদের? বলার কিছুই নেই। সত্যিই সেটি সবার মন কেড়ে নেবে সহজেই। অস্ট্রেলিয়ায় অবস্থিত সমুদ্রের উপরে পাহাড়ের গায়ে ঝুলে থাকা এই বাড়িটি খুব সহজেই সবার মনে জায়গা করে নেওয়ার মতো। এই বাড়িটি Modscape Company দ্বারা নির্মিত। এই বাড়িটিতে চারটি ফ্লোর রয়েছে। এবং ছাদে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই বাড়িটি যতোটাই সুন্দর ঠিক ততোটাই ভয়ানক।
Jungle House, Amazon
এই বাড়িটি সম্পূর্ন ভাবেই জঙ্গলের মধ্যে অবস্থিত। জঙ্গল হলো একটি ভয়ংকর জায়গা। আর সেখানে অ্যামাজন সম্পর্কে তো সবারই ধারনা রয়েছে। এটি হচ্ছে বিশ্বের সব থেকে বড় ঘন ভয়ংকর জঙ্গল। এখানে অনেক হিংস্র পশুরও শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে একবার ভাবুন এই বাড়িটি কতটা ভয়ানক হতে পারে। এই বাড়িটি জঙ্গলের মধ্যেই নির্মান করা হয়েছে। এই বাড়িটি এমন ভাবে বানানো হয়েছে যাতে এই বাড়িটিতে সূর্যের আলোর কমতি না পরে। এই বাড়িটিতে তিনটি ফ্লোর রয়েছে। এই বাড়িটি পর্যটক দের কাছে স্বর্গের সমান।
|
0 comments: