Thursday, April 18, 2019

পৃথিবীর সব থেকে অদ্ভুত ৫টি সেতু

রহস্যের কথা শুনতেই যেন আগ্রহের শেষ থাকে না। পৃথিবীটা যেন রহস্যের ভান্ডার। যা কিছু হয় সব কিছুর পেছনেই যেন কিছু না কিছু রহস্য থাকে। তার অনেকটাই প্রাকৃতিক ভাবে সৃষ্টি আবার কিছু মানুষের সৃষ্টি। আজ এমন কিছু রহস্য এবং অদ্ভুত জিনিস নিয়ে আলোচনা করব যা শুনে আপনারা পুরাই চমকে উঠবেন। পৃথিবীর এমন সব সেতু বা ব্রীজ যা অন্যসব সাধারন সেতুর মতো নয়। চলুন তাহলে শুরু করি-

পৃথিবীর সব থেকে অদ্ভুত ৫টি সেতু

ড্রাগন ব্রীজ

এই ব্রীজের নামকরনের প্রধান কারন হলো এই ব্রীজের লুকটা। এই ব্রীজটা পুরোপুরি দেখতে ড্রাগনের মতো। এই ব্রীজের উপর একটা বড় রকমের ড্রাগনের নির্মান করা হয়েছে। এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় ২১৮৫ মিটার। সব থেকে আশ্চর্য্যজনক ও মনোমুগ্ধকর জিনিসটি হলো এই ব্রীজের নির্মিত ড্রাগনের মুখ দিয়ে আসল ড্রাগনের মতো আগুন বের হয়। আর এই জিনিসটিই পর্যটকদের আরও বেশি আকর্ষিত করে।

গ্লাস ব্রীজ

এই ব্রীজটি এক অসাধারন একটি ব্রীজ। চীনের হুনান শহরে অবস্থিত এই ব্রীজটি। এই ব্রীজটি সম্পূর্ণই কাচের তৈরি। এটি লম্বায় ১৪১০ ফুট এবং চওরা ২০ ফুট। এটি মাটি থেকে প্রায় ২১৮ মিটার উচুতে। এই ব্রীজে এলইডি লাইটের ব্যবস্থা রয়েছে। যা মানুষ জনকে চলার সময় ভীত করে তুলে। তাই যাদের হার্ট দুর্বল তাদের পক্ষে ওই ব্রীজটা মারাত্মক বিপজ্জনকও বটে। তবে ব্রীজটি কাচের তৈরি হওয়াতে নিচের প্রাকৃতিক দৃশ্য গুলো স্পষ্ট দেখা যায়।

পৃথিবীর সব থেকে অদ্ভুত ৫টি সেতু
পৃথিবীর সব থেকে অদ্ভুত ৫টি সেতু


ক্যাপিল্যান্ড

এই ব্রীজটির অবস্থান ব্রিটিশ কলেম্বিয়াতে। ১৯৫৬ সালে এই ব্রীজটি জর্জ গ্রান্ড ম্যাকাই তার সম্পত্তি দেখাশোনা করার জন্য বানিয়েছিলেন। এই ব্রীজটির পাশেই রয়েছে ঝিল। যার জন্য ব্রীজের সৌন্দর্য্যটা আরও বেশি ফুটে উঠেছে। আর এই জন্য নানা পর্যটক আসেন দেশ বিদেশ থেকে। সবথেকে অবাক করা ব্যপারটি হলো এই ব্রীজটি একসাথে ৮৬ টি হাতির ওজন ধরতে সক্ষম।

ব্যানপো ব্রীজ

এই ব্রীজটির অবস্থান সাউথ কোরিয়াতে। যা সেখানে দ্য রেইনবো নামে পরিচিত। এটি লম্বায় ৫৭০ মিটার। এই ব্রিজের দু’পাশে লাগানো আছে হাজারও স্প্রাইং নোজল আর এই নোজল গুলি জলকে স্প্রে করে বিভিন্ন মিউজিক এবং কালারের সাথে। এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এই ব্রীজে লাগানো আছে কয়েক হাজার ওয়াটার পাম্প। আর এই ওয়াটার পাম্প দিয়ে প্রতি মিনিটে প্রায় ২০০ টন পানি পাস করে।

হাই ট্রেসেল ট্রেল আর্ট ব্রিজ

এই ব্রীজটি একটি অ্যালুমিনিটিম ব্রীজ। যা লোয়াতে অবস্থিত। এই ব্রীজটি ১০ ফুট লম্বা এবং ২৫ মাইল চওড়া। সবথেকে মজার ব্যাপারটি হলো এই ব্রীজে চাইলে আপনি হেটে অথবা সাইকেল স্কেটিং করে যেতে পারেন। এটির ডিজাইন করেছে স্নাইডার অ্যান্ড অ্যাসোসিয়েট কর্পোরেশন নামে একটি ইঞ্জিনিয়ারিং ফ্রাম।  এখানে LED লাইটকে ঘূর্ণিয়মান চৌকো ফ্রেমের উপর ইন্সটল করা হয়েছে। এই জন্য আপনি এই ব্রীজ দিয়ে চলার সময় মনে হবে লাইটগুলি যেন আপনার সাথেই নড়াচড়া করছে। এটি সবার মন অনেক সহজেই কেড়ে নেয়।
Previous Post
Next Post

0 comments: