Friday, May 10, 2019

ভারতের রহস্যজনক ৫টি তথ্য || 5 Mysterious Indian Myths

দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র ভারত। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল তথা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। বিখ্যাত লেখক মার্ক টোয়েন ভারত সম্পর্কে বলেছেন, “মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জ্ঞানগর্ভ উপাদানগুলি ছড়িয়ে-ছিটিয়ে-লুকিয়ে আছে ভারতবর্ষের মাটিতে।”

ভারতের এমন অনেক রহস্য আছে যা সম্পর্কে ভারতীয়দেরই সঠিক ধারণা নেই। তারাই এ সম্পর্কে অজ্ঞাত। ভারতের এসব রহস্য নিয়ে যেমন ভারতীয়দের গর্বের বিষয় ঠিক তেমনি সারা বিশ্বকে অবাকও করে দিতে পারে। আর লেট না করে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই রহস্যের ব্যপারে-

ভারতের রহস্যজনক ৫টি তথ্য

ভারতের রহস্যজনক ৫টি তথ্য : 

প্রথম হীরে খনন হয় ভারতে

হীরে একটি মূল্যবান রত্ন। যার প্রথম খোজ হয় ভারতে। ভারতের গুন্টুর এবং কৃষ্ণা জেলার কৃষ্ণা নদীবাহিত এলাকায় ভারতীয়রাই প্রথম হীরে খনন করে। তারাই হীরে উত্তোলনে প্রথম ছিল। তবে ১৮শতকে যখন ব্রাজিলে হীরে পাওয়া গেল তখন ভারত পিছিয়ে গেল। ব্রাজিলে হীরে পাওয়ার পূর্ব পর্যন্ত ভারতই হীরে উত্তোলনে প্রথম স্থানে ছিল।

লুডুর উৎপত্তি ভারতে

লুডু আমরা কম বেশি সবাই খেলি। অনেকের কাছে এটি অনেক আছন্দের খেলাও। এর ব্যপক চাহিদা ছিল আগে। তবে দিন দিন এর চাহিদা কমে যাচ্ছে। এই মজাদার খেলার উৎপত্তিও হয়েছিল ভারতে। খেলাটির আদিনাম ছিল মোক্ষম পাটামু। যা শিশুদের কর্ম ও নীতিকথা শিক্ষা দিত। পরবর্তিতে এটি বাণিজ্যিকরুপ লাভ করে একটি খেলায় রুপ নেয়। যা সারা বিশ্বে স্থান পায়।

পৃথিবীর সবচেয়ে আদ্রতম স্থান ভারতে

অনেকেই ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিকর Mawsynram গ্রামটির কথা সবাই শুনেছেন। এটিও জানেন যে স্থানটি বৃষ্টিবহুল স্থান। এখানে কম বেশি সব সময়ই বৃষ্টি হয়ে থাকে। এ গ্রামটি পৃথিবীর সবচেয়ে আদ্রতম স্থান হিসবে পরিচিত। এ গ্রামটিতে টুপ টাপ করে প্রাই সময়ই বৃষ্টি হয়ে থাকে।

পৃথিবীর সবচেয়ে উচু ক্রিকেট গ্রাউন্ড

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৪৪৪ মিটার উচ্চতায় হিমাচল প্রদেশের চাইল ক্রিকেট গ্রাউন্ড। কি বন্ধুরা অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই সত্যি এটাই। এ ক্রিকেট গ্রাউন্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৪৪৪ মিটার উচ্চতায় রয়েছে।এটি চাইল ক্রিকেট গ্রাউন্ড নামে পরিচিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৯৩ সালে। তখনকার এ চাইল ক্রিকেট গ্রাউন্ড এখন বর্তমানে মিলিটারি স্কুলের অন্তর্ভুক্ত।

ভারতের প্রথম রকেট বহন করা হয় সাইকেলে

ভারতে যখন প্রথম রকেট তৈরি করেছিল তখন এর ওজন অনেকটা হাল্কা ছিল। এতোটাই হাল্কা ছিল যে তা অনেক সহজেই সাইকেলে বহন করার যোগ্য। রকেটটি থিরুভানানথাপুরাম এর থুম্বা লঞ্চিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। তাও আবার সাইকেলের ক্যারিয়ারে বেধে। সত্যিই অবাক করার মতো। ভারতের প্রথম তৈরি করা রকেটের হাল্কা ওজনের কারনে সাইকেলে করে বহন করা হয়েছিল।
Previous Post
Next Post

0 comments: