Saturday, May 11, 2019

পৃথিবীর ৫টি দর্শনীয় স্থান যাদের সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করে দিবে

পৃথিবীটা অনেক সুন্দর। এই সৌন্দর্য দেখার ইচ্ছা সবারই আছে। কিন্তু তা কি সবার ভাগ্যেই জোটে? জোটে না। কারন সৌন্দর্যময় স্থান গুলোর নাম এমনকি তার অবস্থান সম্পর্কে আমাদের নিজেরই ধারনা নেই। তবে এটি মানতে হবে পৃথিবীতে অনেক দর্শনীয় স্থান আছে যা সবাইকে মুগ্ধ করবে। আজ আপনাদের সেই স্থান সম্পর্কেই বলব। তবে সেগুলো সম্পর্কে জানলে বসে থাকলে চলবে না। সেখানে যাওয়ার আগ্রহটাই বেড়ে যাবে। চলুন তাহলে শুরু করি -

পৃথিবীর ৫টি দর্শনীয় স্থান- 

পৃথিবীর ৫টি দর্শনীয় স্থান
পৃথিবীর ৫টি দর্শনীয় স্থান

হোয়াইট হ্যাভেন বিচ- অস্ট্রেলিয়া

এই অপরূপ সৌন্দর্য প্রায় ৭ মাইল জুড়ে অবস্থান করছে। হোয়াইট হ্যাভেন বিচ মূলত খ্যাতি লাভ করেছে এখানকার সাদা বালুর জন্য। পুরো সৈকত জুড়ে যে বালু রয়েছে তার সবটাই সাদা বালু। এই বালুর ৯৮ শতাংশ খাঁটি সিলিকা দিয়ে গঠিত,আর এই সিলিকা বালুকে অনেক বেশি উজ্জ্বল করেছে। এই বিচের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর বালি তাপ ধরে রাখে না। যার ফলে বালি উত্তপ্তও হয় না। তাই খুব সহজেই এই বালির উপর দিয়ে হাটা যায় এবং বসে থাকা যায়। এই মনোরম দৃশ্য যেন দেখার মতো। গ্রীষ্মকাল অর্থাৎ অতিরিক্ত গরমের সময়ও এই বালি গরম হয় না। এটি অভাবনীয় একটি দৃশ্য। CNN সৈকতটিকে বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব সৈকত হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর তাই এখানে কুকুর নিয়ে আসা নিষেধ এবং এখানে ধুমপান করাও নিষেধ। কারন ধুমপান পরিবেশের জন্য ক্ষতিকর। এই বিচটি এই সাদা বালির জন্য বিখ্যাত। যা অতি সহজেই সবার মন কেড়েছে।

লেক ক্যারেরা- চিলি

চিলির পাতাগোনিয়ায় অবস্থিত লেক জেনারেল ক্যারেরা। যার অপরুপ সৌন্দর্য্যের কথা ব্যাখ্যা করা সহজ নয়। এখানে আছে সবার মন কাড়ানো আজিউর ট্যাম্পল। এই মন্দিরটি প্রাকৃতিক উপায়ে তৈরি। এর পুরো দেয়াল মার্বেলের তৈরি। এমনকি এটি পানিতে পরিপূ্র্ণ। এই জায়গাটি এই মন্দিরটির অপরুপ সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। তবে এটি সত্যি যে আপনি এই স্থানে না গেলে এর সৌন্দর্য্য সম্পর্কে পূর্ণ ধারনা পাবে না।

সাহারা ব্রিজ- ইয়েমেন

অপরুপ সৌন্দর্য্যের আধাার এই চমৎকার ব্রিজটি দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর নির্মাণ হয় ১৭শতকে। এই ব্রিজটি তৈরি হবার মূল উদ্দেশ্য হলো তুর্কিদের সাথে যুদ্ধ। তুর্কিদের সাথে যুদ্ধের প্রয়োজনে এই ব্রিজটির উৎপত্তি। কিন্তু এটি এখন ভ্রমণের জন্য আকর্ষণীয় একটি স্থানে পরিণিত হয়েছে।

রেড বিচ- চিন

এটি হচ্ছে একটি সমুদ্র সৈকত। এর অবস্থান চিনের ডোয়াতে। এই বিচটি পানজিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পুরো এলাকা জুড়ে। এই বিচটি লাল হওয়ার কারন এটা নয় যে এর মাটি লাল। বরং এর কারন এতে সুইডা নামক এক প্রকার শৈবাল পরার কারনে এর মাটি লাল রং ধারন করে। এখানে প্রায় ৩৯৯ টির ও বেশি বন্য পশু ও এবং ২৬০ প্রজাতির আছে প্রজাতির পাখি আছে। এই লাল বিচে সারা পৃথিবী প্রতি বছর থেকে অনেক পর্যটক এসে থাকে।

ফেইরি পুল- স্কটল্যান্ড

এটি স্কটল্যান্ডের গ্লেন ব্রিটেলে অবস্থিত। মনের মতো একটু সুন্দর জায়গা এটি। ঠাণ্ডা জল ও পার্শ্ববর্তী কিউলিন পর্বত থেকে নেমে আসা ঝরনা বয়ে গেছে। সবচেয়ে দেখার বিষয়টি হচ্ছে এর জল প্রোপাত। এখানে যেন জল প্রোপাতের কমতি নেই। এখানে যে কেউ এই ঝর্নার পানিতে সাতার কাটার আনন্দ নিতে পারে। হাজারো পর্যটক আসে এই স্থানটি ভ্রমণ করতে। আপনারা না আসলে অনেক বেশি কিছু মিস করে ফেলবেন মনে হচ্ছে।
Previous Post
Next Post

0 comments: