বিশ্বের এমন ৫টি জেল যা আপনার জেল সম্পর্কে হওয়া ধারনাকে পাল্টে দিতে সক্ষম
![]() |
| বিশ্বের এমন ৫টি জেল যা আপনার জেল সম্পর্কে হওয়া ধারনাকে পাল্টে দিতে সক্ষম |
Sun Pedro Jail
এই জেলটি একদম ভিন্নরকম। বলিভিয়ার সান পাচে অবস্থিত এই জেলের বিশাল দেয়াল পাড়ি দেওয়া মাত্রই আপনাদের জেল সম্পর্কে সকল ধারনা পাল্টে যাবে। কি নেই এখানে-রেস্টুরেন্ট, বাসা, ক্যাবল টিভি। এমনকি শপিংমল থেকে শুরু করে সব বিশালবহুল জিনিস পায় এখানকার কয়েদিরা। তবে এসবের জন্য টাকাও খরচ করতে হয়। অর্থাৎ যারা টাকা আছে সেই এসব ভোগ করতে পারবে। আর এই টাকাও রোজগার করতে হবে এই জেলে। কি অদ্ভুত তাই না।Naked jail
এই জেলের নাম শুনেই বুঝতে পারছেন ঠিক কি কি বলতে চলেছি এই জেল সম্পর্কে। এই জেলটির অবস্থান আফ্রিকায়। এই জেলে গেলেই বুঝতে পারবেন কি অদ্ভুত নিয়ম এই জেলের। এই জেলে পুলিশেরা প্রতিনিয়ত কয়েদিদের নানা রকম শাস্তি দিয়ে থাকে। তাই বলে এমনটা। এই জেলে যাওয়ার ১ বছর পর্যন্ত কয়েদিদের নগ্ন করে রাখা হয়। ওয়েদার যাই হোক না কেন। হোক প্রচন্ড গরম এমনকি হাঁড় কাপানো ঠান্ডা। আর এই অবস্থায় যদি কেউ শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে যার জন্য রয়েছে আরও ভয়ংকর শাস্তি।Halden Prison Norway
এই জেল নরওয়েতে রয়েছে। এই জেলের ব্যবস্থা আরও অনেক ভালো। এই জেলে রয়েছে। বড় বড় প্রাইভেট রুম,বাথরুম, লাইব্রেরি, টেলিভিশন ছাড়াও অনেক কিছু। যা কোনো সাধারন পরিবারের পক্ষে এতো কিছু ম্যানেজ করা সম্ভব নয়। আর এই সকল প্রকার সুবিধা এই জেলের ভেতর রয়েছে। এমনকি এই জেলে ডিউটিরত থাকা পুলিশের সাথেও আপনি অবসর সময়ে গল্প করতে পারবেন। খেলতে পারবেন।Bostoy Prison Norway
এই জেলের অবস্থানও নরওয়েতে। এই জেলে আপনি ব্যাডমিন্টন, টেনিস, ওয়াইফাই কানেকশন ভিডিও গেম খেলা ইত্যাদি সকল প্রকার সুবিধাই রয়েছে। এছাড়া ভালো থাকার জায়গা, খাবারের ব্যবস্থা তো রয়েছেই। এমনকি এই জেলে কয়েদিদের জন্য চুল কাটা, বডি ম্যাসাজ করার জন্য আলাদা আলাদা লোক নিয়োগ করা থাকে। সবচেয়ে অদ্ভুত ব্যপার হলো এসব সুব্যবস্থা আপনি টাকা দিয়ে নয় বরং অপরাধ করলেই পাবেন।Two Persons Jail
এই জেলটি লন্ডনে অবস্থিত। জেলটির কার্যক্রম যতটা অদ্ভুত জেলটি দেখতে তার থেকেও বেশি অদ্ভুত। এই জেলটি দেখতে এতোটাই ছোট যে কেউ কেউ দেখলে এটাকে বড় কোনো পাবলিক টয়লেট ভেবে ভুল করতে পারে। লন্ডনের মানুষ এতো ছোট একটা জেল কি মনে করে বানিয়েছিল কে জানে। সবথেকে অদ্ভুত হলো এই জেলটি মাত্র দুজন মানুষের জন্য বানাবো হয়েছে। এই জেলের কয়েদি শুধু মাত্র দুই জন।"আজব রকমের এই জেলে যাওয়ার ইচ্ছা আছে নাকি কারো???"

0 comments: