![]() |
| চুলের রং এর লালচে হওয়ার কারন এবং প্রতিকারের ঘরোয়া কিছু টিপস |
চুলের রং এর লালচে হওয়ার কারন :
- চুলের ড্যামেজ বা অপুষ্টির কারণে চুল কালো থেকে লাল হয়ে যায়। সূর্যের রশ্মির ক্ষতিকর UV ray আমাদের চুলকে ড্যামেজ করে ফেলে। আর এটিই চুল লাল করার জন্য একটা বিশেষ কারণ।
- পানিতে প্রচুর পরিমাণে ক্লোরিন বা আইরন থাকলে চুলের রং এর মারাত্মক ক্ষতি করে।
- আপনি যেসব প্রোডাক্ট চুলের সৌন্দর্য্যের জন্য লাগান তাতে যদি পেরক্সাইড থাকে সেটা চুলের ভীষণ ক্ষতি করে।
- চুলকে ঘন ঘন স্টেট করলে এমনকি ঘন ঘন হেয়ার কালার ব্যবহার করার ফলেও চুলের কালার নষ্ট হয়ে যায়। এমনকি চুল ড্যামেজ ও হয়ে যায়।
লাল চুল কালো হওয়ার ঘরোয়া টিপস :
টিপস - ১
উপকরণ-- ডিম
- দুধ
- ভিটামিন ই ক্যাপসুল
- নারিকেল তেল
পদ্ধতি-
- প্রথমে ১টা ডিমের সাদা অংশ আলাদা করে নিন। তাতে হাফ কাপ দই, ২টি ভিটামিন ই ক্যাপসুল এবং ২চা চামচ নারিকেল তেল নিয়ে একসাথে মিশিয়ে চুলে লাগিয়ে নিন।
- এরপর চুল শুকিয়ে গেলে আপনার ব্যবহার করা শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
অনেক সময় চুল খুব বেশী ড্যামেজ হয়ে গেলে, পুষ্টির অভাবে কোলাজেন টিস্যু নষ্ট হয়ে যায়। তার ফলে চুল লালচে হয়ে যায়। তাই চুলের পুষ্টির জন্য ব্যবহার করুন এই প্যাক। মাসে ২-৩ বার ব্যবহার করুন ভালো ফল পাবেন।
টিপস - ২
উপকরণ-- পানি
- লেবু
- আমলকি পাউডার
পদ্ধতি-
- প্রথমে হাফ বালতি পানির মধ্যে আমলকি পাউডার মিশিয়থ নিন। তাছাড়া আমলকির রস নিলেই হবে।
- তারপর তাতে ২চা চামচ লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে নিন।
এটা রোজ করতে পারলে খুব ভালো। তাড়াতাড়ি কাজ হবে। না হলে সপ্তাহে চারদিন অন্তত করুন।
টিপস - ৩
উপকরণ-- মেথি
- আমলকি
পদ্ধতি-
- প্রথমে পরিমাণ মতো মেথি ভিজিয়ে রাখুন।
- তারপর সেটি নরম হয়ে গেলে বেটে তার থেকে রস বের করুন।
- এরপর এতে ২চা চামচ আমলকির রস মিশিয়ে চুলে লাগিয়ে ফেলুন।
- চুল শুকিয়ে গেলে আপনার ব্যবহার করা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
টিপস-৪
উপকরণ-- ডিম
- আলু
পদ্ধতি-
- প্রথমে ১টা ডিম নিয়ে তা থেকে সাদা অংশ আলাদা করে নিন।
- এরপর ডিমের মধ্যে ২চা চামচ পরিমাণ আলুর রস মিশিয়ে নিন।
- তারপর মিশ্রণ টি আলতো করে চুলে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে আপনার ব্যবহার করা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। সপ্তাহে একদিন ব্যবহার করলেই ভালো ফলাফল পাবেন।
চুলের রং ধরে রাখতে নিম্নোক্ত কিছু টিপস মেনে চলতে হবে-
- রোদে বের হওয়ার আগে আর গোসলের পরে চুলে লাগিয়ে নিতে হবে লিভ-অন কন্ডিশনার বা হেয়ার সেরাম। এটা চুলকে রোদ আর পলিউশনের হাত থেকে আপনার চুলকে বাঁচাবে।
- যদি সারাদিন বা অনেক সময়ের জন্য রোদে বের হতে হয় তাহলে মাথাটা একটা স্কার্ফ দিয়ে বা ওড়না দিয়ে ভালো করে ঢেকে নিতে হবে।
- চুলের জন্য কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করে হারবাল প্রোডাক্ট ব্যবহার করতে হবে।
- চুলে কালার করা থেকে দূরে থাকতে হবে।
- সপ্তাহে ২দিন শ্যাম্পু করতে হবে। অনেক সময় বেশি শ্যাম্পু করার ফলেও চুল রুক্ষ হয়ে পরে।

0 comments: