কিভাবে এয়ার কন্ডিশনার কাজ করে?
গরমে আমাদের বাসাবাড়ি, অফিস, দোকান, স্কুল-কলেজ সব জায়গাকে ঠান্ডা রাখতে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহার করা হয়, কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি আসলে কিভাবে এই এয়ার কন্ডিশনার (এসি) কাজ করে ? কিভাবে সে গরম বায়ু কে শীতল বায়ু দিয়ে রিপ্লেস করে ? হয়তো করেছি নয় করিনি রাইট ? করুন আর নাই করুন, আজকের এই পোস্টে আমি আপনাদেরকে জানাবো কিভাবে এই এয়ার কন্ডিশনার কাজ করে।![]() |
| কিভাবে এয়ার কন্ডিশনার কাজ করে? |
একটি চমৎকার বিষয় আপনি হয়তো জানেন না যে, প্রাথমিক ভাবে আপনার বাসায় থাকা ফ্রিজ এবং এসি মূলত একই ধারায় কাজ করে। ফ্রিজ এবং এসি এর কাজের মধ্যে যে পার্থক্য রয়েছে তা হলো, ফ্রিজ একটি ছোট ইন্সুলেটেড জায়গাকে শীতল বা ঠান্ডা করে যেখানে এসি একটি বৃহৎ জায়গা যেমন আপনার বাসা কিংবা অফিস এর তাপমাত্রাকে একটি সহনীয় পর্যায়ে আনতে কাজ করে।
চলুন জেনে নেয়া যাক,
কিভাবে এসি আমাদের বাড়িঘর বা অফিস বা অন্যকিছুকে ঠান্ডা করে
এয়ার কন্ডিশনার ইউনিট এক প্রকার কেমিক্যাল ব্যবহার করে যা গ্যাসকে তরলে রূপান্তর করে এবং আবার পুনরায় খুব দ্রুত গ্যাস এ ফিরে আসে। এই কেমিক্যাল বা রাসায়নিক গুলি আমাদের বাসার ভিতরের বাতাসে থাকা তাপকে বাইরে পাঠিয়ে দেয়।এয়ার কন্ডিশনার ইউনিট এর তিনটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। এগুলো হলো-
- কম্প্রেসর
- কনডেন্সের এবং
- ইভাপোরেটর
কম্প্রেসর এবং কনডেন্সের সাধারণত এয়ার কন্ডিশনার সিস্টেমের বাইরের অংশে অবস্থিত, এই অংশটাই আমরা বিল্ডিং বা বাসার বাইরে দেখতে পাই। আর বাসার ভিতরে থাকে এসি এর ইভাপোরেটর অংশ।
কিভাবে এয়ার কন্ডিশনার কাজ করে ?
এয়ার কন্ডিশনার কয়েকটি ধাপে কাজ করে। ধাপগুলো হলো-- গরম বায়ু থেকে তাপ অপসারণ
- বায়ু থেকে আর্দ্রতা অপসারণ
- বায়ু পরিষ্কারকরণ
গরম বায়ু থেকে তাপ অপসারণ
বিস্বাস করুন আর নাই করুন এয়ার কন্ডিশনার কোনো ঠান্ডা/ শীতল বায়ু তৈরী করে না। এটি শুধু গরম বায়ু থেকে তাপ অপসারণ করে।তাহলে কিভাবে এয়ার কন্ডিশনার তাপ অপসারণ করে ?
মূলত আপনার রুমের ভিতরের বায়ু শীতল ইভাপোরেটর এর ভিতর দিয়ে যায়। তখন ইভাপোরেটর বায়ুতে থাকা তাপকে শোষণ করে নেয় রেফ্রিজারেন্ট (একটি তাপ স্থানান্তর তরল) এর সাহায্যে। এরপর রেফ্রিজারেন্ট উষ্ণ কনডেন্সের কয়েল এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই সময় কম্প্রেসর এই রেফ্রিজারেন্ট কে বাইরের বাতাসের থেকেও গরম করতে সংকুচিত করে ফেলে। এটা বাইরের বাতাস কে রেফ্রিজারেন্ট থেকে তাপ শোষণ করতে দেয় যতক্ষণ না পর্যন্ত রেফ্রিজারেন্ট শীতল হয়। এভাবে এই প্রক্রিয়া টি চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার রুমের ভিতরের বায়ু আপনার ঠিক করে দেয়া সহনীয় তাপমাত্রায় পৌঁছে।এয়ার কন্ডিশনার শুধু মাত্র আপনার রুমের বায়ু থেকে তাপ শোষণ করে একে বাইরে ছেড়েই দেয়না বরং বায়ুকে ফ্যান এর সাহায্যে মুভ করে। এই ফ্যান আপনার রুমের গরম বায়ুকে শীতল ইভাপোরেটর এর মধ্যে ছড়িয়ে দেয়। এরপর আপনার রুম এ ডাক্ট (পাইপ বা নল ) এর মাধ্যমে শীতল বায়ু প্রবাহিত করে।
বায়ু থেকে আর্দ্রতা অপসারণ
গরম বায়ু ঠান্ডা বায়ু চেয়ে বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে। যখন গরম বায়ু ইভাপোরেটর এর কয়েল এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন এটি গরম বায়ুর আর্দ্রতা ধরে ফেলে এবং অপসারণ করে।বায়ু পরিষ্কারকরণ
সবশেষে বায়ুকে আপনার রুমের মধ্যে প্রবাহিত করার পূর্বে একে ফিল্টার করে পরিষ্কার করে থাকে।এভাবেই আমাদের বাসা বাড়িকে শীতল করতে এয়ার কন্ডিশনার (এসি) কাজ করে থাকে।
এরকম আরো মজার মজার জিনিস জানতে আমাদের এই পোস্ট শেয়ার করতে এবং সাইট বুকমার্ক (এখনই Ctrl + D চাপুন বুকমার্ক করতে ) করতে ভুলবেননা যেন !

0 comments: