Wednesday, May 1, 2019

গরমে ত্বক নিয়ে চিন্তিত? জেনে নিন এই গরমে কিভাবে ত্বকের যত্ন নিবেন - Worried about skin in the summer? Find out how to take care of skin this summer

গরমে ত্বক নিয়ে চিন্তিত? কিভাবে ত্বকের কিভাবে যত্ন নেবেন তা নিয়ে সবাই অনেক বেশি চিন্তিত। গরমে ত্বক হয়ে উঠে রুক্ষ ও নিষ্প্রাণ। আর এতে মেজাজও হয়ে উঠে খিটখিটে। ত্বক ভালো না থাকলে মেজাজ কি করে ভালো থাকবে বলুন। তাই আপনাদের দুঃশ্চিন্তা কমাতে আপনার সাথে কিভাবে গরমে ত্বকের যত্ন নেবেন তা আলোচনা করব-


গরমে ত্বকের যত্ন : 

জেনে নিন এই গরমে কিভাবে ত্বকের যত্ন নিবেন 


পানি

পানি শুধু শরীরকেই সুস্থ রাখে না। বরং এটি ত্বককেও করে তোলে সজীব। তাই ত্বক সুন্দর,মলিন ও উজ্জ্বল রাখতে বেশি বেশি পানি পান করুন। এতে শরীরের সাথে সাথে ত্বক ভালো থাকবে।


টোনার

টোনার লোমকূপ বন্ধ ও ত্বককে শীতল রাখতে সাহায্য করে।‌ বাজার থেকে ভালো কোম্পানির টোনার দেখে কিনুন। ঘরোয়া টোনার হিসেবে গোলাপজল অনেক ভালো কাজ করে।


ওয়াটার বেজ ময়েশ্চারাইজার

গরমের দিনেও ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ করবেন না। কারন ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা জোগানোর পাশাপাশি ত্বককে নরম রাখে। তবে গরমে ওয়াটার বেজ ময়েশ্চারাইজার বেছে নিন। গরমে এটাই পারফেক্ট ত্বকের জন্য।


ত্বক পরিষ্কার

সকালে রাতে নিয়মিত ত্বক পরিষ্কার করুন আপনার ব্যবহার করা ফেসওয়াশ দিয়ে। যদি আপনার সারাদিন বাইরে থাকতে হয় তাহলে আমি বলব বাসায় এসে ভালো ভাবে ত্বক পরিষ্কার করে নিন। আর যদি এমন হয় যে আপনি বাইরেই বের হন না তবুও রুটিন করে আপনার ত্বক পরিষ্কার করুন। কারন পরিষ্কার ত্বকে কোনো সমস্যা দেখা দেয় না।


এক্সফোলিয়েট

গরমে ত্বকের মরা কোষ দূর করে রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য ত্বককে এক্সফোলিয়েট করা জরুরি। কারন ধুলাময়লা জমে ত্বক অপরিচ্ছন্ন হয় বেশি। চার-পাঁচ চামচ বেসনের সাথে এক চামচ হলুদ,পাঁচ -ছয় ফোটা গোলাপজল ও দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন। আধঘন্টা পর ত্বক থেকে ঘষে ঘষে তুলে ফেলুন। এরপর ত্বককে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


বেসন

বেসন ত্বকের জন্য অনেক উপকারি। এটি ত্বকের পোড়া ভাব দূর করতে সাহায্য করে। বেসনের সাথে টক দই ও কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এক্ষেত্রে ধোয়ার সময় আপনার সাথে শুড  করা আপনার ব্যবহার করা ফেসওয়াশ ব্যবহার করুন। রোদে পোড়া ভাব দূর করতে এটি অনেক কার্যকরি।
Previous Post
Next Post

0 comments: