![]() |
| পৃথিবীর যে অঞ্চলের মানুষদের সবথেকে দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হয় |
পৃথিবীর যে অঞ্চলের মানুষদের সবথেকে দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হয় ।। প্রায় ২১ ঘন্টা
এবছর ৭ই মে, ২০১৯ তারিখে বাংলাদেশে রমযান শুরু হয়। তবে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে সৌদি আরব সহ পৃথিবীর অনেক দেশেই রোযা শুরু হয় ৬ই মে, ২০১৯ থেকে।
মূলত ফজর তথা সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সঙ্গম, অশ্লীলতা ও অসার ফাহেশা কথা-বার্তাসহ ইত্যাদি যাবতীয় রোযা নষ্টকারী কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর বন্দেগি করাকে শরীয়াতের পরিভাষায় সাওম বা সিয়াম বা রোযা বলে।
পৃথিবীর কোন অঞ্চলে রোযার দীর্ঘ কত সময় হবে তা হিসাব করা হয় ফজর তথা সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত তথা মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে বাবধানের উপর ভিত্তি করে।
এবছর সব থেকে বেশি সময় ধরে রোযা রাখতে হচ্ছে রাশিয়া এর মরমেন্স্ক (Murmansk) নামক অঞ্চলের মুসলিমদের। এই অঞ্চলে মাত্র ৩ ঘন্টা সময় অন্ধকার বা রাত থাকে অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যোদয় এর মধ্যকার সময়ের ব্যবধান মাত্র ৩ ঘন্টা। তাই এই অঞ্চলের মুসলিমদের প্রায় ২০ ঘন্টা ৪৫ মিনিট রোজা রাখতে হয়। এর পরের অবস্থানে রয়েছে সুইডেন এবং আইসল্যান্ড, আইসল্যান্ড এর রোযার সময় প্রায় ১৯ ঘন্টা ২৬ মিনিট এবং সুইডেন এর প্রায় ১৯ ঘন্টা ৪৩ মিনিট।
সবথেকে রোযার সময় কম হচ্ছে আর্জেন্টিনায়। আর্জেন্টিনায় রোযার সময় প্রায় ১১ ঘন্টা।
এবছর বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে বসবাসরত মুসলিমদের প্রায় ১৫ ঘন্টা রোযা রাখতে হচ্ছে। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে সবগুলো রোযা রাখার তৌফিক দান করুক।

0 comments: